বিশ্ব

বাংলাদেশ-চীন সম্পর্ক এখন ইতিহাসের সেরা অবস্থানে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

প্রতিবেদক
কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, সেমিফাইনালের সমীকরণ এখন আমিরাতের বিপক্ষে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, সেমিফাইনালের সমীকরণ এখন আমিরাতের বিপক্ষে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন বিমানে বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী গালিগালাজ, যাত্রী আটক বিমানে বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী গালিগালাজ, যাত্রী আটক ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিমের মৃত্যু হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিমের মৃত্যু সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান
সব খবর

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে ইতিহাসের সেরা অবস্থানে রয়েছে। শনিবার রাজধানীর কাওরান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি (বিসিএফএ) আয়োজিত ‘লং লিভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের সাম্প্রতিক সিদ্ধান্ত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা আগামী ৫০ বছরের সহযোগিতার শক্ত ভিত্তি তৈরি করেছে।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক। এই সফরের মাধ্যমে রাজনৈতিক আস্থা, কৌশলগত যোগাযোগ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার হয়েছে। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তিনি ‘অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ বা ‘কমিউনিটি উইথ আ শেয়ার্ড ফিউচার’ পর্যায়ে সম্পর্ক উন্নীত করার সিদ্ধান্তের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, চীন বাংলাদেশের স্বাধীন উন্নয়নের পথকে সম্মান করে এবং সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকতে আগ্রহী।

অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে ইয়াও ওয়েন জানান, বাংলাদেশি পণ্যের জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে তাজা কাঁঠাল রপ্তানির প্রটোকল সই হয়েছে এবং ভবিষ্যতে আরও কৃষিপণ্য চীনের বাজারে প্রবেশের আশা রয়েছে। এছাড়া বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং চীনে বাংলাদেশের প্রথম বিদেশি বিনিয়োগ অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সহায়তার বিষয়টি পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত জানান, সম্ভাব্যতা সমীক্ষাসহ প্রয়োজনীয় কারিগরি কাজ এগিয়ে নিতে বিশেষজ্ঞরা কাজ করছেন। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে দ্রুতগতির বুলেট ট্রেন চালুর সম্ভাবনা এবং বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিএম) নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে চীন সহযোগিতা অব্যাহত রাখবে এবং মিয়ানমারের সঙ্গে সংলাপের মাধ্যমে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করবে বলেও তিনি আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি নজমুল হক নান্নু। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং শামসুর রহমান শিমুল বিশ্বাস বক্তব্য রাখেন।