বিশ্ব

কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক

প্রতিবেদক
সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, সেমিফাইনালের সমীকরণ এখন আমিরাতের বিপক্ষে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, সেমিফাইনালের সমীকরণ এখন আমিরাতের বিপক্ষে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন বিমানে বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী গালিগালাজ, যাত্রী আটক বিমানে বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী গালিগালাজ, যাত্রী আটক ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের
সব খবর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে চলমান শান্তি আলোচনায় নতুন গতি এসেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তারা এ আশাবাদ ব্যক্ত করেন। এর আগে মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেছিলেন কুশনার ও উইটকফ। শনিবারের ওই বৈঠকে যুদ্ধ বন্ধে তাৎক্ষণিক কোনো বড় অগ্রগতি না হলেও, উইটকফ জানান যে মস্কোয় তারা নতুন কিছু ধারণার কথা শুনেছেন। যদিও সেই ধারণার বিস্তারিত প্রকাশ করেননি তিনি।

সাংবাদিকদের উইটকফ আরও জানান, মস্কোয় অনেক অগ্রগতি হয়েছে এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তিনি অত্যন্ত উৎসাহিত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে নতুন দফার আলোচনা শিগগিরই ঘোষণা করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রেসিডেন্ট জেলেনস্কিও বৈঠকটিকে খুবই ফলপ্রসূ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ইউক্রেন ত্রিপক্ষীয় আলোচনার জন্য প্রস্তুত। বৈঠকে শীত মৌসুম সামনে রেখে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এবং জ্বালানি খাতে সহায়তার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেন যে, শীতকালে রাশিয়া আবারও ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ব্যাপক হামলা চালাতে পারে।

যুদ্ধ-পরবর্তী সমৃদ্ধি পরিকল্পনা এবং কিয়েভের জন্য নিরাপত্তা ও অর্থনৈতিক নিশ্চয়তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। ট্রাম্পের মধ্যস্থতায় এর আগে একাধিকবার শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও উল্লেখযোগ্য ফল আসেনি। তবে যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প শুক্রবার জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব রয়েছে। শনিবারের পুতিন-কুশনার-উইটকফ বৈঠককে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ অত্যন্ত কার্যকর বলে বর্ণনা করেছেন। রোববার কিয়েভে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের এই বৈঠকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির জাতীয় নিরাপত্তা উপদেষ্টারাও শেষ এক ঘণ্টায় যোগ দেন।

জেলেনস্কি মনে করেন, শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার মতে, ২০২৮ সালের মার্কিন নির্বাচনের প্রস্তুতিতে ওয়াশিংটন মনোযোগ দেওয়ার আগেই যুদ্ধ বন্ধের একটি সুযোগ তৈরি হয়েছে। তবে দনবাস অঞ্চল নিয়ে বিরোধ এখনো শান্তি আলোচনার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া ওই অঞ্চলের শহরগুলো থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে, যা কিয়েভ প্রত্যাখ্যান করেছে। রোববার জেলেনস্কি বলেন, দনবাসের প্রশ্নটিই এই যুদ্ধের মূল প্রশ্ন।

স্থলযুদ্ধের সম্মুখসারিতে বড় পরিবর্তন না এলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। গত দুই সপ্তাহ ধরে কিয়েভে দিন-রাত হামলা চালিয়েছে রাশিয়া। তবে ক্রেমলিন জানিয়েছে, সোমবার পর্যন্ত কিয়েভে হামলা সাময়িকভাবে বন্ধ থাকবে এবং জেলেনস্কিও জানিয়েছেন, ইউক্রেন মস্কোয় পাল্টা হামলা বন্ধ রাখবে। এদিকে যুদ্ধের প্রায় সাড়ে চার বছর পরও মূল বিরোধগুলো বহাল থাকায় মার্কিন মধ্যস্থতায় এই নতুন উদ্যোগ শান্তি আনবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

জেলেনস্কিও জানিয়েছেন, ইউক্রেন মস্কোয় হামলা বন্ধ রাখবে।তবে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ সম্মুখসারিতে যুদ্ধ থামেনি।

রাজধানী মস্কো থেকে প্রায় ৪৮০ কিলোমিটার ভেতরে অবস্থিত ওই স্থাপনায় হামলার পর আগুন ধরে যায় বলে জানিয়েছে কিয়েভ।এদিকে যুদ্ধের সাড়ে চার বছর পরও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মূল বিরোধগুলো বহাল রয়েছে।