প্রযুক্তি

টেকনো স্পার্ক ৫০ প্রো: পানির নিচেও সচল ও টেকসই স্মার্টফোন

প্রতিবেদক
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি সিরাজগঞ্জে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ সিরাজগঞ্জে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ গ্রিসে এয়ার শো চলাকালে বিধ্বস্ত যুদ্ধবিমান, নিহত দুই পাইলট গ্রিসে এয়ার শো চলাকালে বিধ্বস্ত যুদ্ধবিমান, নিহত দুই পাইলট
সব খবর

স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীরা সাধারণত ক্যামেরা, গতি বা ব্যাটারির দিকে নজর দিলেও ফোনটির স্থায়িত্ব এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে হঠাৎ হাত থেকে পড়ে যাওয়া, বৃষ্টিতে ভেজা বা ধুলাবালির মতো পরিস্থিতির কথা মাথায় রেখে টেকনো বাংলাদেশ বাজারে এনেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০ প্রো’। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফোনটির বিভিন্ন সুবিধার কথা জানানো হয়।

টেকনো স্পার্ক ৫০ প্রো স্মার্টফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর ফলে ফোনটি ছয় মিটার গভীর পানিতে ডুবে থাকলেও সচল থাকতে সক্ষম। পাশাপাশি এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন থাকায় অসাবধানতাবশত হাত থেকে পড়ে গেলেও ফোনের পর্দায় দাগ বা ফাটল ধরার ঝুঁকি কম থাকে।

ফোনটিতে ৬ দশমিক ৭৮ ইঞ্চি পর্দার সাথে ১২০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, যা উন্নত রেজোলিউশনের ভিডিও দেখার অভিজ্ঞতা দেয়। ভালো শব্দের জন্য এতে ডিটিএস সাউন্ডসমৃদ্ধ দুটি স্পিকার ও নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে ৬০ ওয়াটের সুপার চার্জিং সুবিধা দেওয়া হয়েছে।

মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসরে চলা এই ফোনে এআই-ভিত্তিক নানা সুবিধা রয়েছে, যার মধ্যে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই ফ্ল্যাশমেমো, এআই রাইটিং, হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, প্রবলেম সলভিং, হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং স্মার্ট শিডিউলিং উল্লেখযোগ্য। সংস্করণভেদে ফোনটিতে ৬ ও ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। এর দাম সংস্করণভেদে ২৬ হাজার ৯৯৯ টাকা ও ৩০ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া) নির্ধারণ করা হয়েছে।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের এই ফোনে ‘ফ্রিলিঙ্ক ২.০’ সুবিধার মাধ্যমে দুর্বল নেটওয়ার্কেও কাছাকাছি থাকা একই প্রযুক্তি সমর্থনকারী ডিভাইসের সাথে সংযুক্ত থাকা যায়। এছাড়া অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে দ্রুত ফাইল আদান-প্রদানের জন্য এতে টাচ ট্রান্সফার সুবিধা রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ মেইন ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের এআই ক্যামেরা যুক্ত করা হয়েছে। অল-সিনারিও নয়েজ ক্যানসেলেশন সুবিধার কারণে অনলাইন মিটিং বা ফোন কলে আশপাশের শব্দ কম শোনা যায়, যা স্বচ্ছ কথোপকথনে সহায়তা করে।