খেলা

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি

প্রতিবেদক
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার মেসিকে হারতে দেখাটা বেদনার, জানালেন স্প্যানিশ তারকা কুবার্সি মেসিকে হারতে দেখাটা বেদনার, জানালেন স্প্যানিশ তারকা কুবার্সি সংসদীয় কার্যক্রমে সংখ্যাগরিষ্ঠের একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার হচ্ছে: টিআইবি সংসদীয় কার্যক্রমে সংখ্যাগরিষ্ঠের একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার হচ্ছে: টিআইবি কওমি ধারার সাত দলকে এক ছাতার নিচে আনতে হেফাজতের উদ্যোগ কওমি ধারার সাত দলকে এক ছাতার নিচে আনতে হেফাজতের উদ্যোগ ইরানে টানা ১১ দিন ধরে মার্কিন সামরিক হামলা অব্যাহত ইরানে টানা ১১ দিন ধরে মার্কিন সামরিক হামলা অব্যাহত ভারতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদি সরকারের মাথাব্যথা সিজেপি আন্দোলন ভারতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদি সরকারের মাথাব্যথা সিজেপি আন্দোলন ৬ মাসে বিশ্বে হামে সর্বোচ্চ রোগী বাংলাদেশে, মৃত্যু ৭৯৭ শিশুর ৬ মাসে বিশ্বে হামে সর্বোচ্চ রোগী বাংলাদেশে, মৃত্যু ৭৯৭ শিশুর ইউরোপ ভ্রমণে স্পেনে তাসনিয়া ফারিণ, শেয়ার করলেন বিশ্বকাপ জয়ের মুহূর্ত ইউরোপ ভ্রমণে স্পেনে তাসনিয়া ফারিণ, শেয়ার করলেন বিশ্বকাপ জয়ের মুহূর্ত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেশজুড়ে তীব্র গ্যাস সংকট: পাম্পে দীর্ঘ লাইন ও গৃহস্থালিতে ভোগান্তি দেশজুড়ে তীব্র গ্যাস সংকট: পাম্পে দীর্ঘ লাইন ও গৃহস্থালিতে ভোগান্তি
সব খবর

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব অকপটে স্বীকার করে নিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা গোলটিতে শিরোপা হাতছাড়া হওয়ার পর স্কালোনি জানান, স্পেনই এই বিশ্বকাপ জয়ের প্রকৃত দাবিদার ছিল। ফাইনাল পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাস্তবতা হলো তারা আমাদের চেয়ে ভালো খেলেছে, তাই বিশ্বকাপ জয়ের যোগ্যও ছিল স্পেন। তবে নিজের খেলোয়াড়দের নিয়ে গর্বিত কোচ বলেন, তারা এই টুর্নামেন্টে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে।

নিজের শিষ্যদের প্রশংসায় স্কালোনি বলেন, এই পর্যায়ে পৌঁছাতে যে পরিমাণ কঠোর পরিশ্রম করতে হয়, তার যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন। ফাইনাল হারলেও এই দল যা অর্জন করেছে, তা ছোট করে দেখার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৪৮ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচ। শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা নিয়েও তিনি কথা বলেন। স্কালোনি জানান, জয়ের মতো পরাজয়ের সময়ও মর্যাদা বজায় রাখা প্রয়োজন এবং তারা এই হার মেনে নিয়েছেন। তবে এই লড়াইয়ের কথা কখনো ভুলে যাওয়া উচিত নয় বলে তিনি উল্লেখ করেন।

পুরো বিশ্বকাপজুড়ে সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে স্কালোনি বলেন, দেশের মানুষ, খেলোয়াড় এবং পুরো জাতির কাছে তিনি ঋণী। তার মতে, এই দল দেশের জন্য সবসময়ই গর্বের। একই সঙ্গে তিনি জানান, এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে আর্জেন্টিনাকে আবারও ঘুরে দাঁড়াতে হবে। নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়ে স্কালোনি জানান, ডিসেম্বরে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি দায়িত্ব চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে তখন সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, চুক্তির মেয়াদ পূরণ করার পর ভবিষ্যৎ নিয়ে ভাববেন এবং এত বড় সাফল্যের পর আবারও সেই উচ্চতায় পৌঁছানো সম্ভব কি না, সেটিও চিন্তার বিষয়। কথা শেষ করার সময় আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার এই সফল কোচ।