খেলা

নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে

প্রতিবেদক
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন গুপ্ত শক্তির আড়ালে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের গুপ্ত শক্তির আড়ালে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান মির্জা আব্বাসের সতর্কবার্তা: তারেক রহমানকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে মির্জা আব্বাসের সতর্কবার্তা: তারেক রহমানকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে
সব খবর

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের বয়সভিত্তিক ফুটবল দলগুলোর জন্য নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে এবার অধিকতর যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করবে বলে জানিয়েছে। সম্প্রতি অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোনসকে এশিয়ান কাপ বাছাই পর্ব চলাকালীন ছাঁটাই করার পর বাফুফে এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে অনূর্ধ্ব-২০ দলের আইরিশ কোচ মার্ক কক্সের লাইসেন্স নিয়েও প্রশ্ন উঠেছিল।

বাফুফে নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল করিম জানিয়েছেন, ভবিষ্যতে কোচ নিয়োগের ক্ষেত্রে তারা আরও সতর্ক থাকবেন এবং ভালোভাবে যাচাই-বাছাই করে একজন যোগ্য কোচ নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন। তিনি বলেন, ‘পরবর্তী কোচ কাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমরা যাচাই-বাছাই করে চেষ্টা করব যে, আমরা একজন ভালো কোচ নিয়োগ দেওয়ার জন্য। আমাদের ভবিষ্যতে আর ভুল হবে না।’ তিনি আরও যোগ করেন, ‘হ্যাঁ, ভুল হয়েছে সেটাও বলব না। আমরা তো তাদের (কোচদের) কোয়ালিফিকেশন দেখে নিয়েছি। এখন কারো সঙ্গে তো আমরা ব্যক্তিগতভাবে চলাফেরা করিনি। কারো যদি ব্যক্তিগত অ্যাটিটিউড খারাপ হয়, সেটা তো আমাদের জানার কথা না।’

টুর্নামেন্টের মাঝপথে কোচ ছাঁটাইয়ের বিষয়ে মঞ্জুরুল করিম বলেন, ‘এটা আমাদের যে ফুটবল ফেডারেশনের সভাপতি এবং ডেভেলপমেন্ট কমিটির যে চেয়ারম্যান জাহিদী ভাই, তারা হয়তো সেটা চিন্তাভাবনা করেছেন যে না কোচের হয়তো কর্মকাণ্ডে সন্তুষ্ট না হয়ে তারা অব্যাহতি দিয়ে মিশু ভাইকে দায়িত্বটা দিয়েছেন।’ তিনি উল্লেখ করেন, ‘পৃথিবীর সব দেশেই এই ধরনের ঘটনা ঘটে। এটাতে শুধু যে বাংলাদেশে ঘটেছে তা নয়, ওয়ার্ল্ড কাপ খেলাতেও কিন্তু এই ধরনের ঘটনা অনেক ঘটেছে।’

মঞ্জুরুল করিমের মতে, অনূর্ধ্ব-২০ ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে এশিয়ান কাপ বাছাই খেলতে গিয়েছিল। কিন্তু সেখানে দল টানা দুই ম্যাচ যে ফল করল, সেটি খুবই হতাশাজনক ছিল। তিনি বলেন, ‘আমরা এমন না যে টিম একদিন প্র্যাকটিস করে খেলতে গেছে। দীর্ঘদিন শামসুল হুদা একাডেমিতে দলকে আমরা প্র্যাকটিস করিয়েছি।’ ইংলিশ কোচ জোনসের কর্মকাণ্ডেও বাফুফে কর্তারা অসন্তুষ্ট। তবে তার সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে চাননি মঞ্জুরুল করিম। তিনি জানান, ‘ম্যানেজার যে রিপোর্টটা দেবে নেক্সট মিটিংয়ে, এ বিষয়ে আলোচনা হবে।’

নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে মঞ্জুরুল করিম বলেন, ‘পরবর্তী সময়ে আমরা আরো যাচাই-বাছাই করব। আমার দৃঢ় বিশ্বাস আমাদের যে কোচ নিয়োগের প্যানেল আছে, তারা আরো যাচাই-বাছাই করে কোচ নিয়োগ দেবে আশা করি। আমরা এখন আরো নিবিড়ভাবে আমরা কাজ করব ইনশাল্লাহ।’

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২৫