খেলা

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখার তিক্ত অভিজ্ঞতা কাদের

প্রতিবেদক
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক
সব খবর

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে লাল কার্ড দেখার ঘটনা ফুটবলে সবসময়ই এক বড় আলোচনার বিষয়। দীর্ঘ সময় ধরে এ প্রসঙ্গে সবার আগে জিনেদিন জিদানের নাম উঠে আসত। ২০০৬ সালের ফাইনালে ইতালির মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে সরাসরি লাল কার্ড দেখেছিলেন ফ্রান্সের অধিনায়ক জিদান। শিরোপার খুব কাছে গিয়েও তার এভাবে বিদায় নেওয়াটা আজও অনেক ফুটবলপ্রেমীর মনে গভীর ক্ষতের সৃষ্টি করে। অনেকের মতে, সেদিন জিদান মাঠে থাকলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।

একই ধরনের আক্ষেপ এখন এনজো ফার্নান্দেজকে নিয়েও তৈরি হতে পারে। ম্যাচে দুই হলুদ কার্ডের সুবাদে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর আর্জেন্টিনার পরিস্থিতি জটিল হয়ে পড়ে। ৯৩ মিনিটে এনজো মাঠ ছাড়ার পর আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হয়, যার সুযোগ নিয়ে ম্যাচ পুরোপুরি স্পেনের নিয়ন্ত্রণে চলে যায় এবং গোলও আসে। অথচ ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সমতাসূচক গোল করা এনজোর ওপর অনেক প্রত্যাশাই ছিল আর্জেন্টিনার।

বিশ্বকাপে ১৯৭০ সাল থেকে লাল ও হলুদ কার্ডের প্রচলন শুরু হয়। এখন পর্যন্ত ফাইনালে মোট ছয়জন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন, যার মধ্যে তিনজনই আর্জেন্টিনার। বিশ্বকাপ ফাইনালে প্রথম লাল কার্ড দেখার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি আর্জেন্টিনার ডিফেন্ডার পেদ্রো মোনজোনের। ১৯৯০ সালের ফাইনালে জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সমানকে ফাউল করায় তিনি সরাসরি লাল কার্ড দেখেন। এর ২২ মিনিট পর গুস্তাভো দেজোত্তি দ্বিতীয় হলুদ কার্ড দেখলে আর্জেন্টিনা ৯ জনের দলে পরিণত হয় এবং পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়।

২০১০ সালের ফাইনালে লাল কার্ড দেখেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার জন হেইতিঙ্গা। ৫৭ মিনিটে ডেভিড ভিয়ার বিপক্ষে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখার পর ১০৯ মিনিটে জাভিকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ডের খড়গ নেমে আসে তার ওপর। হেইতিঙ্গা মাঠ ছাড়ার পর ১০ জনের নেদারল্যান্ডস আর লড়াই করতে পারেনি এবং ইনিয়েস্তার গোলে স্পেন চ্যাম্পিয়ন হয়। মাঝে টানা তিনটি ফাইনাল লাল কার্ড ছাড়াই শেষ হয়েছিল। তবে ১৬ বছর পর এনজো ফার্নান্দেজের ৮২ মিনিটে প্রথম এবং ৯৩ মিনিটে পাও কুবারসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখার মাধ্যমে ফাইনালে লাল কার্ডের সেই পুরোনো ধারা আবারো ফিরে এল।