রাজনীতি

ঢাকা থেকে ডাক এলে আন্দোলনে নামার প্রস্তুতি নিন: শফিকুর রহমান

প্রতিবেদক
সিরাজগঞ্জের বিনসাড়া গ্রামে আজও রহস্যে ঘেরা বেহুলার স্মৃতিচিহ্ন সিরাজগঞ্জের বিনসাড়া গ্রামে আজও রহস্যে ঘেরা বেহুলার স্মৃতিচিহ্ন রাজধানীতে শুরু হলো তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ রাজধানীতে শুরু হলো তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তির উত্তরাধিকার কীভাবে নির্ধারিত হয় একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তির উত্তরাধিকার কীভাবে নির্ধারিত হয় ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রতি মঙ্গলবার শিক্ষার্থীদের জন্য জাতীয় জাদুঘরে ফ্রি প্রবেশ প্রতি মঙ্গলবার শিক্ষার্থীদের জন্য জাতীয় জাদুঘরে ফ্রি প্রবেশ তরুণ সমাজ ঐক্যবদ্ধ হলে দেশ পুনর্গঠনে কেউ বাধা হতে পারবে না তরুণ সমাজ ঐক্যবদ্ধ হলে দেশ পুনর্গঠনে কেউ বাধা হতে পারবে না ভারত-চীন মতপার্থক্য যথাযথভাবে সামলানোর বার্তা বেইজিংয়ের ভারত-চীন মতপার্থক্য যথাযথভাবে সামলানোর বার্তা বেইজিংয়ের ঢাকার দুই সিটিতে আলাদা প্রার্থী দেবে জামায়াত ও এনসিপি ঢাকার দুই সিটিতে আলাদা প্রার্থী দেবে জামায়াত ও এনসিপি দেশের সরকারি খাদ্যশস্যের মজুত ও সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি পেয়েছে দেশের সরকারি খাদ্যশস্যের মজুত ও সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি পেয়েছে ড্রোন হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ ড্রোন হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ
সব খবর

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের যেকোনো আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার দুপুরে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবাই প্রস্তুত থাকুন। ঢাকা থেকে ডাক আসবে এবং দাবি আদায়ে সবাইকে তাতে অংশ নিতে হবে।

বর্তমান সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা হাসিনা সরকারকে তাড়িয়েছি, কিন্তু এখন যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তবে জনগণ আপনাদেরও ছেড়ে কথা বলবে না। তিনি আরও বলেন, জনগণ পরিবর্তনের জন্য ও সংস্কারের লক্ষ্যে গণভোটে রায় দিয়েছে, যেখানে ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। এই রায় বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

জামায়াত আমির দুঃখ প্রকাশ করে বলেন, আজ যারা সরকারে আছেন, তারাও একসময় মজলুম ছিলেন। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা এখন ফ্যাসিবাদের পথ ধরে হাঁটছেন এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে দুর্নীতিকে জাতীয়করণ করার চেষ্টা করছেন।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ডা. শফিকুর রহমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, ভালোয় ভালোয় দাবি মেনে নিন। এ দেশের মানুষ জীবন দিয়ে মুক্তির পথে হাঁটতে শিখেছে। আমরা আমাদের শহীদদের সাথে বেঈমানি করব না এবং ১৮ কোটি মানুষের সাথেও কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করা হবে না।