বিশ্ব

ভারত-চীন মতপার্থক্য যথাযথভাবে সামলানোর বার্তা বেইজিংয়ের

প্রতিবেদক
একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তির উত্তরাধিকার কীভাবে নির্ধারিত হয় একাধিক স্ত্রী থাকলে স্বামীর সম্পত্তির উত্তরাধিকার কীভাবে নির্ধারিত হয় ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রতি মঙ্গলবার শিক্ষার্থীদের জন্য জাতীয় জাদুঘরে ফ্রি প্রবেশ প্রতি মঙ্গলবার শিক্ষার্থীদের জন্য জাতীয় জাদুঘরে ফ্রি প্রবেশ তরুণ সমাজ ঐক্যবদ্ধ হলে দেশ পুনর্গঠনে কেউ বাধা হতে পারবে না তরুণ সমাজ ঐক্যবদ্ধ হলে দেশ পুনর্গঠনে কেউ বাধা হতে পারবে না ঢাকার দুই সিটিতে আলাদা প্রার্থী দেবে জামায়াত ও এনসিপি ঢাকার দুই সিটিতে আলাদা প্রার্থী দেবে জামায়াত ও এনসিপি দেশের সরকারি খাদ্যশস্যের মজুত ও সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি পেয়েছে দেশের সরকারি খাদ্যশস্যের মজুত ও সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি পেয়েছে ড্রোন হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ ড্রোন হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ লোহিত সাগরে সৌদি জাহাজে নিষেধাজ্ঞা হুথিদের, বাড়ছে সামরিক উত্তাপ লোহিত সাগরে সৌদি জাহাজে নিষেধাজ্ঞা হুথিদের, বাড়ছে সামরিক উত্তাপ সমুদ্রে গ্যাস উত্তোলনে উদ্যোগ না নেওয়ার কারণ জানালেন প্রধানমন্ত্রী সমুদ্রে গ্যাস উত্তোলনে উদ্যোগ না নেওয়ার কারণ জানালেন প্রধানমন্ত্রী ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে হালকা বৃষ্টি ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে হালকা বৃষ্টি
সব খবর

দক্ষিণ এশিয়া এবং বিশ্ব রাজনীতির মঞ্চে ভারত ও চীন একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। এই দুই দেশের সরকার প্রধানের মধ্যে আসন্ন সাক্ষাতের অপেক্ষায় রয়েছে বিশ্ব। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারত সফরে আসবেন কি না, তা নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হয়েছে। তার ভারত সফরের কয়েক ঘণ্টা আগে বেইজিং থেকে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শি জিনপিংয়ের কৌশলগত দিকনির্দেশনায় চীন ভারতের সঙ্গে বিদ্যমান মতপার্থক্যগুলো যথাযথভাবে সামলানোর লক্ষ্যে কাজ করবে।

ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত শু ফেইহং শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, বেইজিং দ্বিপক্ষীয় সম্পর্ককে দীর্ঘমেয়াদি ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে এগিয়ে নিতে চায়। এর অংশ হিসেবে দুই দেশের নেতাদের নির্দেশনা অনুসরণ করে যোগাযোগ বাড়ানো, সহযোগিতা জোরদার এবং মতপার্থক্যগুলো যথাযথভাবে মোকাবিলা করার ওপর জোর দেওয়া হবে।

রাষ্ট্রদূত শু ফেইহং আরও জানান, নয়াদিল্লিতে ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শি জিনপিং ভারতে আসছেন। প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণে তিনি শনিবার বেইজিং থেকে রওনা হয়েছেন। প্রায় সাত বছর পর এটি শির ভারত সফর। এর আগে কাজান ও তিয়ানজিনে বৈঠকের পর টানা তৃতীয় বছরের মতো দুই নেতা মুখোমুখি আলোচনায় বসতে যাচ্ছেন। আজ শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে মোদি ও শির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিংও একই সুরে কথা বলেছেন। তিনি জানান, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দুই দেশ ভালো প্রতিবেশী হিসেবে এগিয়ে যাবে। শি জিনপিংয়ের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য চাই ছি এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

উল্লেখ্য, ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের সংঘর্ষের পর উভয় দেশের সম্পর্কে বড় ধরনের টানাপড়েন সৃষ্টি হয়। কয়েক বছর ধরে সীমান্ত বিরোধের জেরে সম্পর্ক শীতল থাকলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, যা মোদি ও শির সাম্প্রতিক বৈঠকগুলোতে দৃশ্যমান হয়েছে।