বাংলাদেশ

দেশে ৪ কোটি শিক্ষিত বেকার, রাতারাতি সমাধান সম্ভব নয়: মির্জা ফখরুল

প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর নেতাদের পদোন্নতির মাধ্যমে বিএনপির শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেতাদের পদোন্নতির মাধ্যমে বিএনপির শূন্য পদ পূরণের সিদ্ধান্ত ছিনতাইয়ের ৯০ ঘণ্টা পর ফোন সচল, অবস্থান জেনেও খুঁজে পাচ্ছে না পুলিশ ছিনতাইয়ের ৯০ ঘণ্টা পর ফোন সচল, অবস্থান জেনেও খুঁজে পাচ্ছে না পুলিশ ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি আদাবরে খালপাড়ে মিলল নারীর খণ্ডিত মরদেহ আদাবরে খালপাড়ে মিলল নারীর খণ্ডিত মরদেহ নেপালের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে ইতিবাচক বিসিবি নেপালের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে ইতিবাচক বিসিবি কারিগরি ত্রুটি নাকি নাশকতা, রহস্য খতিয়ে দেখার আহ্বান রিজভীর কারিগরি ত্রুটি নাকি নাশকতা, রহস্য খতিয়ে দেখার আহ্বান রিজভীর মঠবাড়িয়ায় কাজী একতা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মঠবাড়িয়ায় কাজী একতা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০৩৪ সাল নাগাদ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ ২০৩৪ সাল নাগাদ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ
সব খবর

বর্তমানে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ৪ কোটি। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রজন্মের সামনে চ্যালেঞ্জ অনেক বড়। গত ১৫ বছরে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনরুদ্ধার করা একটি কঠিন কাজ। এছাড়া চারপাশের অস্থিতিশীলতা ও অনিয়মের কারণে তরুণদের ভবিষ্যৎ এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

বেকারত্বের ভয়াবহতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দেশের প্রতিটি সরকারি পদের বিপরীতে এখন লাখ লাখ আবেদন জমা পড়ছে। এই বিশাল বেকার সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয়। এটি নিরসনে নতুন করে পরিকল্পনা ও কাজ শুরু করতে হবে। তিনি আরও বলেন, সরকার পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, তবে ইতিবাচক ফলাফল পেতে কিছুটা সময় প্রয়োজন।

কর্মসংস্থান সৃষ্টির উপায় হিসেবে তিনি কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে তিনি জানান, দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে ‘অ্যাগ্রিকালচার হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। জ্বালানি সংকটের বিষয়ে তিনি বলেন, বর্তমানে গ্যাস ও তেলের ঘাটতি উন্নয়নের পথে বড় বাধা। এই পরিস্থিতি মোকাবিলায় বিকল্প জ্বালানি ও গ্রিন এনার্জির দিকে মনোযোগ দেওয়া জরুরি।

ছাত্ররাজনীতির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, রাজনীতি হওয়া উচিত দেশ ও মানুষের কল্যাণে। তিনি দাবি করেন, গত ১৭ বছরে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলা হয়েছে এবং বর্তমানে সেগুলো পুনর্গঠনের কাজ চলছে। সবশেষে তিনি দেশের ইতিবাচক পরিবর্তনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।