বাংলাদেশ

টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রতিবেদক
কারিগরি ত্রুটি নাকি নাশকতা, রহস্য খতিয়ে দেখার আহ্বান রিজভীর কারিগরি ত্রুটি নাকি নাশকতা, রহস্য খতিয়ে দেখার আহ্বান রিজভীর মঠবাড়িয়ায় কাজী একতা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মঠবাড়িয়ায় কাজী একতা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০৩৪ সাল নাগাদ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ ২০৩৪ সাল নাগাদ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ ব্রিকস ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত-চীন একযোগে কাজ করবে ব্রিকস ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত-চীন একযোগে কাজ করবে হুতিদের কাছে কেন পিছু হটল যুক্তরাষ্ট্র, নেপথ্যে বড় ব্যর্থতা হুতিদের কাছে কেন পিছু হটল যুক্তরাষ্ট্র, নেপথ্যে বড় ব্যর্থতা ঝুলন্ত সেতু পানিতে, তবুও সেলফিতে পর্যটকরা ঝুলন্ত সেতু পানিতে, তবুও সেলফিতে পর্যটকরা বাহাত্তরের সংবিধান ডাস্টবিনে ফেলার কথা বলেছিলেন খালেদা জিয়া: তাজুল ইসলাম বাহাত্তরের সংবিধান ডাস্টবিনে ফেলার কথা বলেছিলেন খালেদা জিয়া: তাজুল ইসলাম মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে ব্রিকসের উদ্বেগ, সংযমের আহ্বান মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে ব্রিকসের উদ্বেগ, সংযমের আহ্বান নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রহিদুল ইসলামের বসতঘর নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রহিদুল ইসলামের বসতঘর ইউরোপে অবৈধ প্রবেশে বাংলাদেশিরা শীর্ষে, কমেছে মোট সংখ্যা ইউরোপে অবৈধ প্রবেশে বাংলাদেশিরা শীর্ষে, কমেছে মোট সংখ্যা
সব খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের পর টাঙ্গাইলে একটি সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনের পরপরই প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সাথে তিনি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমে সরাসরি অংশ নেন এবং অপ্রয়োজনীয় পানি জমার স্থানগুলো পরিষ্কার করেন। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদক্ষেপ হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা কিংবা যেকোনো স্থানে পানি জমতে দেওয়া যাবে না। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।