বাংলাদেশ

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দায়িত্বশীল আচরণের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

প্রতিবেদক
জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পথচারী বৃদ্ধার মৃত্যু বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পথচারী বৃদ্ধার মৃত্যু উইপোকার উপদ্রবে মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা উইপোকার উপদ্রবে মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সব খবর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে দেশের প্রতিটি নাগরিককে ধৈর্য, সহনশীলতা এবং দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে হবে। রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।

আবদুস সালাম বলেন, গণতন্ত্র কেবল বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং একে একটি স্থায়ী ভিত্তির ওপর দাঁড় করানোই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকার যাতে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারে, সেই গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা সবার সম্মিলিত দায়িত্ব। দীর্ঘ ১৭-১৮ বছর ধরে দেশের মানুষ যে বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছে, তা উল্লেখ করে তিনি বর্তমান সরকারের গণতন্ত্র সুসংহত করার প্রচেষ্টাকে সফল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রদর্শিত আলোকচিত্রগুলো দেশের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাসের দলিল হিসেবে কাজ করছে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, এসব ছবির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল কেবল ব্যক্তি বা সরকার পরিবর্তন নয়, বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও পরে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই সংগ্রামেরই একটি ধারাবাহিকতা।

গণতন্ত্রকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে অভিহিত করে আবদুস সালাম আরও বলেন, রাজনৈতিক আচরণ, সমালোচনা এবং মতপ্রকাশের ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করা জরুরি। গণতন্ত্র টিকে থাকলেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সহ-সভাপতি মশিউর রহমান সুমন, অর্থসম্পাদক নাসিম শিকদার ও দপ্তর সম্পাদক ফরিদ আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন।