বাংলাদেশ

হামলার পর উত্তরখানে কারখানার রাস্তা কাটল ডিএনসিসি

প্রতিবেদক
দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী উখিয়ায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা উখিয়ায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা অবসরপ্রাপ্ত কর্নেল জাকিরসহ ২২ জনের জামিন মঞ্জুর অবসরপ্রাপ্ত কর্নেল জাকিরসহ ২২ জনের জামিন মঞ্জুর স্বৈরাচারের স্থান ডাস্টবিনে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসুর প্রতীকী কর্মসূচি স্বৈরাচারের স্থান ডাস্টবিনে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসুর প্রতীকী কর্মসূচি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের হুঁশিয়ারি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের হুঁশিয়ারি হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬৭ জন হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬৭ জন বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার রোধে কঠোর হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার রোধে কঠোর হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের মাথাব্যথা নেই: জামায়াত দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের মাথাব্যথা নেই: জামায়াত ভারতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ বাংলাদেশের ভারতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ বাংলাদেশের
সব খবর

রাজধানীর উত্তরখানে নেপচুন অ্যাকসেসরিজ সলিউশন নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানার উপকরণ তৈরির কারখানায় যাওয়ার রাস্তা কেটে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত রোববার (২ আগস্ট) কারখানার সামনে ময়লা ফেলাকে কেন্দ্র করে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার ঘটনার পর গভীর রাতে এই রাস্তা কাটা হয়। আজ সোমবার সরেজমিনে দেখা যায়, কারখানার সামনের রাস্তাটি কাটা এবং খনন করা মাটি পাশে স্তূপ করে রাখা হয়েছে। ঘটনার পর থেকে কারখানাটি বন্ধ রয়েছে।

ডিএনসিসি অঞ্চল-৮-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা প্রথম আলোকে জানান, ওই স্থানে পানিনিষ্কাশনের জন্য দীর্ঘদিন ধরেই একটি নালা নির্মাণের প্রয়োজন ছিল, যা কারখানা কর্তৃপক্ষের বাধার কারণে করা যাচ্ছিল না। তাঁর ভাষ্যমতে, গতকালের ঘটনার পর কাজের সুযোগ তৈরি হওয়ায় সড়ক কেটে নালা নির্মাণ শুরু করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যেই সড়কটি মেরামত করা হবে।

তবে কারখানার ভেতরে দায়িত্বশীল কাউকে পাওয়া না গেলেও কয়েকজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মালিকপক্ষের ভোগান্তি তৈরি করতেই রাস্তা কেটে দেওয়া হয়েছে।

নেপচুন অ্যাকসেসরিজ কারখানাটি ঢাকা উত্তর সিটির ৪৬ নম্বর ওয়ার্ডের আওতাধীন উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় অবস্থিত। কারখানায় প্রবেশের একমাত্র সড়কটি ঘেঁষেই উত্তর সিটির একটি অস্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) রয়েছে, যা ২০২৩ সালে নির্মাণ করা হয়েছিল। কারখানার কর্মীদের অভিযোগ, এই এসটিএসে রাখা ময়লার দুর্গন্ধের কারণে কারখানায় কাজ করা কঠিন হয়ে পড়ে এবং ক্রেতারাও এ নিয়ে আপত্তি জানায়। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ আদালতে গিয়ে ওই এসটিএসে ময়লা রাখার ওপর নিষেধাজ্ঞা পায়।

কারখানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দুটি ছবি দেখান, যেখানে এসটিএসের সামনে একটি ব্যানার ঝোলানো ছিল। ব্যানারে লেখা ছিল, উচ্চ আদালতের আদেশ অনুযায়ী উত্তরখান মৌজার রাজাবাড়ী গণকবরস্থানের পাশের বর্জ্য ডাম্পিং স্টেশনের সংস্কার ও ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে আজ সোমবার ওই ব্যানারটি দেখা যায়নি।

কারখানার গ্রাফিকস বিভাগের এক কর্মীর দাবি, আদালতের আদেশের পর সিটি করপোরেশনের কর্মীরা এসটিএসের ভেতরে ময়লা না ফেলে ইচ্ছাকৃতভাবে কারখানার সামনের সড়কেই ময়লা জমা করতে শুরু করেন। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি কারখানায় যাতায়াতও ব্যাহত হতো। বহুবার আপত্তি জানানো হলেও অবস্থার পরিবর্তন হয়নি বলে তাঁর অভিযোগ। আজ দুপুরেও কারখানার সামনের সড়কেই ময়লার স্তূপ দেখা যায়। বেলা আড়াইটার দিকে আরও দুটি পিকআপ এবং ইঞ্জিনচালিত দুটি ভটভটি থেকে সড়কের ওপর ময়লা ফেলতে দেখা যায়, যা কার্যত কারখানার প্রবেশপথ বন্ধ করে দেয়। এ বিষয়ে এসটিএসের কর্মী হাসমত আলী প্রথম আলোকে বলেন, আদালতের আদেশের কারণে এসটিএসের ভেতরে ময়লা ফেলা যাচ্ছে না, তাই আপাতত সরকারি সড়কের অংশে ময়লা জমা করা হচ্ছে। পরে রাতে ডাম্প ট্রাকে করে সেগুলো আমিনবাজার ল্যান্ডফিলে নেওয়া হয়।

গত রোববার সকালে কারখানার সামনের সড়কেই সিটি করপোরেশনের কর্মীরা ময়লা ফেলছিলেন। সে সময় কারখানার একজন ব্যবস্থাপক ওই দৃশ্যের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে পরিচ্ছন্নতাকর্মীরা তাঁকে বাধা দেন। এ নিয়ে ধাক্কাধাক্কি ও বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা অন্য শ্রমিকদের ডাকলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ঘটনার পর বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তাঁদের সঙ্গে স্থানীয় নেতা-কর্মীরাও ছিলেন। সূত্র জানায়, প্রশাসক ও সংসদ সদস্য যখন কারখানার মালিকপক্ষকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করছিলেন, তখনই উত্তেজনা তৈরি হয় এবং তাঁদের ওপর হামলা হয়।

কারখানার কর্মীদের দাবি, কারখানার মালিককে হেনস্তা করা হচ্ছিল, এ সময় শ্রমিকেরা বেরিয়ে এসে তাঁকে রক্ষা করেন। অন্যদিকে ডিএনসিসি বলছে, প্রশাসক ও সংসদ সদস্যের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। গতকাল ডিএনসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাস্থল পরিদর্শনে গেলে প্রশাসক ও সংসদ সদস্যের উপস্থিতিতেই মালিকপক্ষের ‘ভাড়াটে সন্ত্রাসী’রা অতর্কিত হামলা চালায়। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ডিএনসিসি বাদী হয়ে মামলা করেছে এবং এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রশাসক ও সংসদ সদস্যের ওপর হামলার ঘটনার পর গতকাল দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে সিটি করপোরেশনের একটি এক্সক্যাভেটর (খননযন্ত্র) দিয়ে কারখানার সামনের সড়কটি কাটা হয় বলে নির্মাণাধীন একটি ভবনের দুই শ্রমিক প্রথম আলোকে জানিয়েছেন।

উল্লেখ্য, রাজধানী ঢাকায় আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের উদ্যোগ শুরু হয় ২০১৩ সালে। তবে জমি অধিগ্রহণ ও স্থানীয় বাসিন্দাদের আপত্তির কারণে প্রকল্পের অগ্রগতি ধীর ছিল। ২০১৫ সালে উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে আনিসুল হকের দায়িত্ব নেওয়ার পর এসটিএস নির্মাণ ও সম্প্রসারণে গতি আসে। ২০১৬ সালে উত্তর সিটিতে ৩৯টি এসটিএস চালু ছিল এবং আরও ৯টির নির্মাণ চলছিল। এসটিএসে মূলত অস্থায়ী ভিত্তিতে বাসাবাড়ি থেকে আনা ময়লা-আবর্জনা জমা করে রাখা হয়, যা পরবর্তী সময়ে ডাম্প ট্রাক, কনটেইনার ক্যারিয়ার কিংবা কম্পেক্টরে করে স্থায়ী বর্জ্য স্থানান্তরকেন্দ্র বা ল্যান্ডফিলে নেওয়া হয়। ঢাকা দুই সিটিতে, উত্তরে আমিনবাজারে এবং দক্ষিণে মাতুয়াইলে ল্যান্ডফিল রয়েছে।

নগর–পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান প্রথম আলোকে বলেন, পরিকল্পিতভাবে এসটিএস স্থাপিত না হওয়ায় সিটি করপোরেশন বিকল্প জায়গা বেছে নিয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই প্রভাব ও উপযোগিতা যাচাই করা হয়নি। তাঁর মতে, রাজউকের মাস্টারপ্ল্যানের সঙ্গে সমন্বয় করে আগেই উপযুক্ত স্থান নির্ধারণ করা উচিত ছিল। আদিল মুহাম্মদ খান আরও বলেন, প্রয়োজনে ভূমি অধিগ্রহণ করে হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এসটিএস স্থাপন করতে হবে, যাতে জনভোগান্তি ও স্থানীয় বিরোধ এড়ানো যায়।