বাংলাদেশ

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি আজ

প্রতিবেদক
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: রহস্যের জট ও আইনি লড়াইয়ের ইতিবৃত্ত সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: রহস্যের জট ও আইনি লড়াইয়ের ইতিবৃত্ত শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার চন্দিকা, নিখোঁজ চার শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার চন্দিকা, নিখোঁজ চার ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
সব খবর

আজ ৫ আগস্ট, ছাত্র-জনতার রক্তস্নাত ঐতিহাসিক অভ্যুত্থানের দুই বছর পূর্তি। ‘৩৬ জুলাই’ হিসেবে পরিচিত এই দিনে দীর্ঘ দেড় দশকের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশের মুক্তিকামী মানুষ নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন। ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষ্যে দেশজুড়ে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে এবং নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার বাণীতে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০২৪ সালের এই অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। তিনি শহীদদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দিনটি ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন। এরপর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। এছাড়া রাজধানীসহ দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোকচিত্র প্রদর্শনী, শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে।