বাংলাদেশ

১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

প্রতিবেদক
লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু
সব খবর

পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর সরকার আগামী ১৬ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে আগামী চার বছরের মধ্যে দেশের ১ কোটি ৬০ লাখ পরিবারকে সরকারি সহায়তার আওতায় নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নিয়মিত তথ্য হালনাগাদ করার মাধ্যমে প্রকৃত দরিদ্র জনগোষ্ঠীর কাছেই এই সুবিধা পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ডসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর অক্টোবরের শেষ নাগাদ পর্যায়ক্রমে সারা দেশের সব উপজেলা ও ইউনিয়নে এই কার্যক্রমের বিস্তার ঘটানো হবে।

সমাজকল্যাণমন্ত্রী জানান, ৫৬টি এলাকায় পরিচালিত পাইলট প্রকল্পের ফলাফল ইতিবাচক পাওয়া গেছে। যশোর ও নেত্রকোনার দুটি এলাকায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিলেও তা সংশোধন করা হয়েছে। বাকি ৫৪টি এলাকায় কোনো উল্লেখযোগ্য ত্রুটি পাওয়া যায়নি এবং ভুলের হার ছিল ৩ শতাংশের নিচে। ১৬ আগস্ট থেকে নতুন প্রশ্নমালা ও আধুনিক পদ্ধতিতে অনলাইনে তথ্য সংগ্রহ শুরু হবে। প্রতি মাসে তথ্য হালনাগাদ করা হবে, যাতে মৃত্যু বা আর্থসামাজিক অবস্থার পরিবর্তন দ্রুত নিবন্ধনে যুক্ত করা সম্ভব হয়।

কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে তিন স্তরের তদারকি ব্যবস্থা রাখা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা তথ্য সংগ্রহের বিষয়টি তদারকি করবেন। এছাড়া উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে পৃথক কমিটি কাজ করবে এবং জাতীয় পর্যায়ে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি থাকবে। প্রধানমন্ত্রী নিজেও এই কর্মসূচির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করবেন।

মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড একটি ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি বা গতিশীল সামাজিক নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। এর ফলে সুবিধাভোগীর আর্থসামাজিক অবস্থার পরিবর্তন নিবন্ধনে প্রতিফলিত হবে। এতে ধর্ম, গোত্র বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে বঞ্চিত করার সুযোগ থাকবে না। পরিবারের নারী সদস্যদের হাতে সহায়তার অর্থ পৌঁছালে তা পুষ্টি, শিক্ষা ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে।