বাংলাদেশ

সরকারি বদলি ও পদায়নে এআই ব্যবহারের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার

প্রতিবেদক
সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর
সব খবর

সরকারি প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল এবং দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বদলি ও পদায়ন প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়েছিল। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এছাড়া মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ও অনলাইনে বিভাগীয় কমিশনাররা এতে অংশগ্রহণ করেন।

উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সভায় বলেন, সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সিস্টেম বা জেমস (GEMS)-এর মাধ্যমে অনলাইনে বদলি ও পদায়নের কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং সেখানে এআই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। তার মতে, এর ফলে প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও দক্ষতা বহুগুণ বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করে ব্যক্তিগত যোগাযোগ ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বর্তমান সরকারের লক্ষ্য সম্পর্কে উপদেষ্টা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় মেধাভিত্তিক প্রশাসন গঠন, স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ এবং জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠার কাজ করছে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের পেনশন আবেদন ও প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়াও শতভাগ অনলাইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের পেনশন অনলাইনে প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়েছে।