মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ধলা সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিজিবির কঠোর বাধার মুখে শেষ পর্যন্ত বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। কুষ্টিয়ার ৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টার দিকে ভারত থেকে কাঁটাতারের এপারে কিছু ব্যক্তির আগমন লক্ষ্য করেন দায়িত্বরত বিজিবি সদস্যরা। তাৎক্ষণিকভাবে তাদের বাধা দেওয়া হয়। বিজিবির বাধার মুখে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। বর্তমানে ওই ব্যক্তিরা ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারের ওপারে অবস্থান করছেন। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। উল্লেখ্য, এর আগেও এই সীমান্তে বিএসএফ বেশ কয়েকজনকে পুশইনের চেষ্টা করেছিল।

















