বাংলাদেশ

ছাত্রদল নেতার মৃত্যুর বিচার চেয়ে পীরগাছা থানায় স্বজনদের বিক্ষোভ

প্রতিবেদক
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, ২ নিখোঁজ কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, ২ নিখোঁজ ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার সিঁদুর খেলা ও অশ্রুজলে দেবীকে বিদায় জানালো সনাতন ধর্মাবলম্বীরা সিঁদুর খেলা ও অশ্রুজলে দেবীকে বিদায় জানালো সনাতন ধর্মাবলম্বীরা প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চার দেশের নতুন চুক্তি সই প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চার দেশের নতুন চুক্তি সই দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৭৩ দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৭৩
সব খবর

সাভারে পুলিশি অভিযানে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা মোনারুল ইসলাম বকসীর (২৯) মৃত্যুর ঘটনায় পীরগাছা থানায় বিক্ষোভ করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী। শনিবার সকালে মোনারুলের মরদেহবাহী অ্যাম্বুলেন্স পীরগাছা থানার সামনে পৌঁছালে তাঁর বাবা জাফর আলী বকসীসহ স্বজনরা আহাজারি শুরু করেন। খবর পেয়ে ১০–১২ কিলোমিটার দূরের মোনারুলদের গ্রামের দেড় শতাধিক মানুষ পীরগাছা থানার সামনে এসে বিক্ষোভ করেন। পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মোনারুল সাভার থানা ছাত্রদলের সহসভাপতি ছিলেন এবং তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জের দক্ষিণ হাতিবান্ধায়।

পুলিশ সূত্রে জানা গেছে, পীরগাছার এক কিশোরী নিখোঁজের ঘটনায় দায়ের করা জিডির প্রেক্ষিতে সাভার মডেল থানা ও পীরগাছা থানা পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালায়। পুলিশের দাবি, অভিযানের সময় মোনারুলের বাবার সঙ্গে কথা বলার এক পর্যায়ে ছাদ থেকে কিছু পড়ার শব্দ পাওয়া যায়। পরে মোনারুলের নিথর দেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার তদন্তে পুলিশ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং আজ শনিবার জোহরের নামাজের পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহতের ভাই মমদেল হোসেন বকসীর অভিযোগ, নিখোঁজ কিশোরীর বাবা মিন্টু ও পুলিশের উপস্থিতিতে মোনারুলকে পরিকল্পিতভাবে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ছাদে মোনারুলের সঙ্গে কথা–কাটাকাটির সময় তাঁকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। পীরগাছা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোফাচ্ছিরুল ইসলাম বলেন, তারা এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সাথে জড়িতদের বিচার চান। প্রকৃত অপরাধী যেন পার না পায় এবং সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, স্বজনরা লাশ নিয়ে থানায় এসেছিলেন এবং অভিযানের কারণ ও প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন করেছিলেন। এদিকে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানিয়েছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি। মোনারুলের পরিবার জানিয়েছে, দাফন কাজ শেষ করে দ্রুতই তারা আইনি পদক্ষেপ নেবেন।