বাংলাদেশ

জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পেয়েছে ট্রাইব্যুনাল

প্রতিবেদক
সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর
সব খবর

এক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জেআইসিতে নির্যাতনের তথ্য বিভিন্ন সাক্ষীর বর্ণনায় পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। শনিবার ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) কমপ্লেক্সে অবস্থিত জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এই তথ্যগুলো পর্যায়ক্রমে বিচারিক প্রক্রিয়ায় প্রতিফলিত হবে।

পরিদর্শনকালে চিফ প্রসিকিউটর জানান, জেআইসি মূলত একটি নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো, যা পরবর্তীতে ‘আয়নাঘর’ হিসেবে পরিচিতি পায়। সেখানে বন্দীদের দিনের পর দিন, মাসের পর মাস এমনকি বছরের পর বছর অমানবিক অবস্থায় আটকে রাখা হতো। পরিদর্শনের মাধ্যমে সেই নির্মম পরিস্থিতির কিছুটা অনুভব করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, তদন্তে বিভিন্ন সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে যে, এক-এগারোর সময় তারেক রহমানকে এই কমপ্লেক্সের একটি কক্ষে এনে নির্যাতন করা হয়েছিল।

আমিনুল ইসলাম বলেন, কোনো নাগরিক অপরাধ করলে তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। তবে কোনো নাগরিক যেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অহেতুক হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার নেতৃত্বে একটি অমানবিক রাষ্ট্রব্যবস্থা কায়েম করা হয়েছিল, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অতি উৎসাহী সদস্য সরকারের অসৎ উদ্দেশ্য সাধনে এই টর্চার সেলগুলো তৈরি করেছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এই পরিদর্শনে আরও অংশ নেন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এছাড়া প্রসিকিউশন টিম, আসামিপক্ষের আইনজীবী, ডিজিএফআইয়ের প্রধান এবং সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ল রিপোর্টার্স ফোরামের সভাপতি মো. ইয়াসিন, সাধারণ সম্পাদক আরাফাত মুন্না, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও কার্যনির্বাহী সদস্য মাজহারুল হক উপস্থিত ছিলেন।