বাংলাদেশ

আলোচনার মাধ্যমেই বাংলাদেশ-ভারত সব সমস্যার সমাধান সম্ভব: দীনেশ ত্রিবেদী

প্রতিবেদক
সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর
সব খবর

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী মন্তব্য করেছেন যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই যা দুই দেশ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে না। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

বৈঠকটি পিপলস রিপ্রেজেন্টেটিভ টু পিপলস রিপ্রেজেন্টেটিভ বা জনগণের প্রতিনিধিদের মধ্যে সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটি তার প্রথম দেখা হলেও, তার কাছে তা প্রথম সাক্ষাৎ বলে মনে হয়নি। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণের প্রশংসা করে তাকে খুবই ভালো, বিনয়ী ও মাটির কাছাকাছি মানুষ হিসেবে আখ্যায়িত করেন।

দুই দেশের সম্পর্ক নিয়ে ত্রিবেদী বলেন, গণতন্ত্র থাকলে ইস্যু থাকবেই, এটি অস্বাভাবিক কিছু নয়। তবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, এমন কোনো বিষয় নেই যা আলোচনার টেবিলে বসে সুরাহা করা সম্ভব নয়। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় থাকা মানেই উভয় দেশের জন্য উইন-উইন পরিস্থিতি। দুই দেশের সাধারণ মানুষও পারস্পরিক ভালো সম্পর্ক প্রত্যাশা করে।

রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও ভারত শুধু সীমান্ত শেয়ার করে না, তারা স্বপ্নও শেয়ার করে। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও ভৌগোলিক বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয় মন্তব্য করে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও দৃঢ় হবে। সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি সব বিদ্যমান ইস্যু আলোচনার মাধ্যমেই সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও আতিথেয়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন ভারতীয় রাষ্ট্রদূত। তিনি জানান, গত দুই মাসে তিনি বাংলাদেশে অনেক সম্মান ও প্রীতি পেয়েছেন। এছাড়া দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হলে তা ইতিবাচক ফল বয়ে আনবে বলেও তিনি আশা প্রকাশ করেন।