বাংলাদেশ

লোডশেডিং ও অতিরিক্ত বিলের প্রতিবাদে মিটার রিডারকে আটকে রাখল এলাকাবাসী

প্রতিবেদক
গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
সব খবর

পাবনার ঈশ্বরদীতে অসহনীয় লোডশেডিং এবং ভুল মিটার রিডিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ বিল তৈরির অভিযোগে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির জেরে ক্ষুব্ধ গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এক মিটার রিডারকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। অবরুদ্ধ মিটার রিডারের নাম আইনুল হোসেন, যিনি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর দাশুড়িয়া জোনাল অফিসে কর্মরত।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে ঘন ঘন লোডশেডিং চলছে, যা দৈনন্দিন জীবনযাত্রা, শিক্ষার্থীদের পড়াশোনা এবং ব্যবসা-বাণিজ্যে মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভুল রিডিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিল আদায়ের বিড়ম্বনা। ভুক্তভোগী গ্রাহক আকমল প্রামাণিক জানান, বিদ্যুৎ আসার কোনো নির্দিষ্ট সময় নেই এবং বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। স্থানীয় ইউপি সদস্য রুপভান খাতুন জানান, মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ না থাকা অবস্থায় মিটার রিডার আইনুল হোসেন রিডিং নিতে গেলে এলাকাবাসী তাকে আটকে রাখেন এবং পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। প্রায় চার ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে মিটার রিডার আইনুল হোসেন দাবি করেন, অতিরিক্ত লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন, তবে এটি একটি জাতীয় সমস্যা। তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আপাতত বিল লেখা বন্ধ রেখে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লোডশেডিং ও অতিরিক্ত বিলের অভিযোগ দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। একই সঙ্গে তারা ভুল মিটার রিডিংয়ের প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।