বাংলাদেশ

ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি নতুন ব্রডগেজ কোচ

প্রতিবেদক
ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের পিএইচপি ত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, হামলার শঙ্কা পিএইচপি ত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, হামলার শঙ্কা বনানী পূজামণ্ডপ ঘুরে দেখলেন ভারত ও নেপালের হ্যান্ডবল খেলোয়াড়রা বনানী পূজামণ্ডপ ঘুরে দেখলেন ভারত ও নেপালের হ্যান্ডবল খেলোয়াড়রা চট্টগ্রাম বন্দরে শুধু পরিচালনব্যবস্থা পরিবর্তনই সমস্যার সমাধান নয় চট্টগ্রাম বন্দরে শুধু পরিচালনব্যবস্থা পরিবর্তনই সমস্যার সমাধান নয় সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলা, নিহত ১ সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলা, নিহত ১ কক্সবাজারের হিমছড়িতে ঢেউয়ে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারের হিমছড়িতে ঢেউয়ে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতি হামলার পর সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার চাহিদা ও খরচ বৃদ্ধি হুতি হামলার পর সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার চাহিদা ও খরচ বৃদ্ধি
সব খবর

বাংলাদেশ রেলওয়ের বহর সমৃদ্ধ করতে ভারত থেকে আসছে ১৯টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ। ভারতের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) এই কোচগুলো প্রস্তুত করেছে। বুধবার (১২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই রেকটি রোল আউট করার কথা রয়েছে বলে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোচ এবং দুটি পাওয়ার কার। বাংলাদেশ রেলওয়ের যাত্রী চাহিদা ও পরিচালনগত প্রয়োজনের কথা মাথায় রেখে বিশেষভাবে এসব কোচের নকশা করা হয়েছে। যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য কোচগুলোতে রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট যুক্ত করা হয়েছে। এছাড়া এসি কোচগুলোতে ফ্যান, সিসিটিভি নজরদারি ব্যবস্থা, যাত্রীদের অ্যালার্ম সিস্টেম, আংশিক খোলা যায় এমন জানালা, শিশু পরিচর্যা কক্ষ এবং নামাজের কক্ষের মতো আধুনিক সুবিধা রাখা হয়েছে। বাংলাদেশের বিশেষ পরিচালন পরিস্থিতির কথা বিবেচনা করে কোচের ছাদও অধিক শক্তিশালী করা হয়েছে।

নিরাপত্তার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ইউরোপীয় মানদণ্ড ইএন ১৫২২৭ অনুসরণ করে সংঘর্ষে অধিক সুরক্ষা নিশ্চিত করার মতো নকশা রাখা হয়েছে। এজন্য কোচের বডি শেলের নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে ভারতীয় রেলের প্রচলিত ৭৫০ ভোল্টের পরিবর্তে এসব কোচে ৪১৫ ভোল্টের বৈদ্যুতিক ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৫-১৬ সালে কাপুরতলার রেল কোচ ফ্যাক্টরি বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি ব্রডগেজ কোচ সরবরাহ করেছিল। পরবর্তীতে ২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ে সাত ধরনের মোট ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ তৈরির জন্য নতুন অর্ডার দেয়। এবারের ১৯টি কোচের এই রেকটি সেই বড় অর্ডারেরই প্রথম চালান।