অর্থনীতি

দেশের বাজারে প্রতি ভরি সোনা ২ হাজার ১৫৮ টাকা বাড়লো

প্রতিবেদক
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ইরানের ২৭ এয়ারলাইনসে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান ইরানের ২৭ এয়ারলাইনসে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান গাজায় প্রথম দিন স্কুলে যাওয়ার পথে ইসরায়েলি হামলায় নিহত শিশু গাজায় প্রথম দিন স্কুলে যাওয়ার পথে ইসরায়েলি হামলায় নিহত শিশু পাবনায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন পাবনায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জ্বালানি সংকট সমাধানে সরকারের বহুমুখী পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট সমাধানে সরকারের বহুমুখী পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে আত্মহত্যার হার উদ্বেগজনক, শীর্ষে শৈলকূপা উপজেলা ঝিনাইদহে আত্মহত্যার হার উদ্বেগজনক, শীর্ষে শৈলকূপা উপজেলা ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ এজবাস্টন টেস্টে ব্যাটিং বিপর্যয়ে ধুঁকছে পাকিস্তান এজবাস্টন টেস্টে ব্যাটিং বিপর্যয়ে ধুঁকছে পাকিস্তান সংসদে রুমিন ফারহানার বক্তব্য নিয়ে হট্টগোল ও গালাগালির অভিযোগ সংসদে রুমিন ফারহানার বক্তব্য নিয়ে হট্টগোল ও গালাগালির অভিযোগ চ্যাটজিপিটির মাধ্যমে নিজের ছবিকে ৮০ দশকের রূপ দেওয়ার উপায় চ্যাটজিপিটির মাধ্যমে নিজের ছবিকে ৮০ দশকের রূপ দেওয়ার উপায়
সব খবর

দেশের বাজারে আবারও সোনার গহনার দাম বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার প্রেক্ষাপটে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সব ধরনের সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) ভালো মানের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। সেই কমানোর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানেই পুনরায় একই পরিমাণ দাম বাড়ানো হলো। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৪ আগস্ট সকাল ১০টা পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ২১ ক্যারেটের সোনা ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকায় বিক্রি হয়েছিল।

সোনার গহনার দাম বাড়ানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা ৫ হাজার ৭৪ টাকায়, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৪১ টাকায়, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ১৯৯ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ১৫৯ টাকায় বিক্রি হচ্ছে।