জীবনযাপন

চ্যাটজিপিটির মাধ্যমে নিজের ছবিকে ৮০ দশকের রূপ দেওয়ার উপায়

প্রতিবেদক
সব খবর

পুরোনো দিনের ফ্যাশন, চুলের স্টাইল আর ফিল্মের আবহ—সব মিলিয়ে নিজের ছবিকেই ১৯৮০’র দশকের স্মৃতির মতো করে তোলার ট্রেন্ড সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এখন খুব সহজেই বর্তমান সময়ের একটি ছবিকে সেই দশকের আদলে রূপান্তর করা সম্ভব। এই প্রক্রিয়ায় কেবল ফিল্টার নয়, বরং এআই-এর মাধ্যমে পোশাক, চুলের ধরন, সাজসজ্জা, পটভূমি ও আলোকসজ্জাও বদলে ফেলা যায়। ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো বলিউডের স্টুডিও পোর্ট্রেট, ভারতীয় পরিবারের অ্যালবামের ছবি কিংবা হলিউডের গ্ল্যামারাস স্টুডিও পোর্ট্রেটের মতো করে ছবি তৈরি করতে পারেন। এসব ছবিতে সাধারণত বড় আকারের হেয়ারস্টাইল, উজ্জ্বল পোশাক, নরম আলো, পুরোনো দিনের স্টুডিওর পটভূমি এবং অ্যানালগ ক্যামেরার মতো হালকা ফিল্ম গ্রেইন ফুটে ওঠে।

চ্যাটজিপিটিতে এই ধরনের ছবি তৈরির প্রক্রিয়াটি বেশ সহজ। প্রথমে চ্যাটজিপিটি খুলে নতুন একটি কথোপকথন শুরু করতে হবে। এরপর ‘+’ বোতামে চাপ দিয়ে আপনার একটি পরিষ্কার ছবি আপলোড করতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন:

ধাপ ৩: ছবিটিকে ১৯৮০-এর দশকে তোলা ছবির মতো করে দিতে বলুন।

ধাপ ৪: কেমন ছবি চান, তা বিস্তারিত লিখুন। পোশাক, চুলের ধরন, গয়না বা অন্যান্য আনুষঙ্গিক জিনিস, পটভূমি, আলো এবং ছবির ধরন উল্লেখ করতে পারেন।

ধাপ ৫: ব্যক্তির চেনা মুখ, মুখের গড়ন ও স্বাভাবিক ত্বকের রং যেন বজায় থাকে, তা নির্দেশ করুন।

ধাপ ৬: প্রথমবারের ফলাফল পছন্দ না হলে নির্দেশনায় পরিবর্তন এনে আবার চেষ্টা করুন।

ধাপ ৭: ছবি পছন্দ হলে সেটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ‘Add Yours’ স্টিকার ব্যবহার করে বন্ধুদেরও এই ট্রেন্ডে অংশ নিতে আমন্ত্রণ জানাতে পারেন।

ছবি তৈরির ক্ষেত্রে সঠিক প্রম্পট বা নির্দেশ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন, আপনি লিখতে পারেন, “এই ছবিটিকে ১৯৮০-এর দশকের বলিউড চলচ্চিত্রের প্রচারণামূলক ছবির মতো করে তৈরি করুন। আমার স্বাভাবিক মুখের বৈশিষ্ট্য ও ত্বকের রং অপরিবর্তিত রাখুন। ১৯৮০-এর দশকের ভারতীয় পোশাক, চুলের স্টাইল ও আনুষঙ্গিক জিনিস যোগ করুন। উষ্ণ স্টুডিও আলো, হালকা সফট ফোকাস, সূক্ষ্ম ফিল্ম গ্রেইন এবং কিছুটা ফিকে রং ব্যবহার করুন। ছবিটি যেন ভারতে ১৯৮০-এর দশকে তোলা সত্যিকারের একটি ছবি মনে হয়। অতিরিক্ত ভিনটেজ ইফেক্ট বা কৃত্রিমভাবে পুরোনো করে দেওয়ার প্রভাব ব্যবহার করবেন না।”

অন্যান্য উদাহরণের মধ্যে আপনি লিখতে পারেন, “এই ছবিটিকে ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ের একটি ভারতীয় পারিবারিক ছবির মতো করে তৈরি করুন। সে সময়ের উপযোগী পোশাক ও চুলের স্টাইল ব্যবহার করুন। সাধারণ ঘরের পটভূমি, নরম আলো, বাস্তবসম্মত ফিল্মের রং এবং অ্যানালগ ক্যামেরায় তোলা ছবির মতো হালকা টেক্সচার রাখুন। ছবিটি যেন পুরোনো পারিবারিক অ্যালবামের একটি সত্যিকারের ছবি মনে হয়।” অথবা গ্ল্যামারাস লুকের জন্য লিখতে পারেন, “এই ছবিটিকে ১৯৮০-এর দশকের একটি গ্ল্যামারাস হলিউড স্টুডিও পোর্ট্রেটের মতো করে তৈরি করুন। আমার মূল মুখের বৈশিষ্ট্য অপরিবর্তিত রাখুন। ১৯৮০-এর দশকের উপযোগী চুল, মেকআপ ও পোশাক যোগ করুন। নাটকীয় স্টুডিও আলো, সফট ফোকাস এবং সূক্ষ্ম ফিল্ম গ্রেইন ব্যবহার করুন। ছবিটি যেন বাস্তবে ১৯৮০-এর দশকে তোলা হয়েছে বলে মনে হয়।” মনে রাখবেন, প্রম্পটে কেবল ‘পুরোনো ছবি’ না লিখে বিস্তারিত বর্ণনা দিলে ফলাফল অনেক বেশি নিখুঁত হওয়ার সম্ভাবনা থাকে। সেই সঙ্গে অতিরিক্ত ফিল্টার এড়িয়ে ছবিকে স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়াই শ্রেয়।

সব খবর