ঢাকার আবহাওয়ার মেজাজ বুঝে চলা আমাদের জন্য প্রতিনিয়ত একটি বড় চ্যালেঞ্জ। সকালে তীব্র রোদ আর দিন শেষে হঠাৎ ঝুম বৃষ্টি—এই ধরনের দ্রুত পরিবর্তন আমাদের ত্বকের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়া গরম, ধুলাবালি এবং এসির ঠান্ডা বাতাসের মধ্যে ঘন ঘন যাতায়াতের ফলে ত্বক কখনো সতেজ থাকে, আবার কখনো মলিন ও তেলতেলে হয়ে পড়ে। বছরের পর বছর ধরে এই সমস্যার সমাধান হিসেবে কেবল ময়েশ্চারাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হলেও, ঢাকার মতো আর্দ্র শহরে সবসময় ঘন ক্রিম ব্যবহার করা কার্যকর নাও হতে পারে।
বাতাসে ৭০ শতাংশের বেশি আর্দ্রতা থাকলেও ত্বক সবসময় হাইড্রেটেড থাকে না; বরং ত্বকের আসল প্রয়োজন হলো সঠিক ভারসাম্য বজায় রাখা। ইউরোপের ঠান্ডা আবহাওয়ার উপযোগী ভারী ক্রিম ঢাকার গরমে ঘাম ও তেলের সঙ্গে মিশে অস্বস্তি বাড়িয়ে দিতে পারে। অনেকেই মনে করেন বিদেশি ব্র্যান্ডের পণ্যই সেরা, কিন্তু স্কিনকেয়ার সবার জন্য এক নয়। এক দেশের আবহাওয়ায় কার্যকর পণ্য অন্য দেশের আবহাওয়ায় অসুবিধাজনক হতে পারে।
বর্তমানে তাই লাইটওয়েট ময়েশ্চারাইজারের চাহিদা বাড়ছে। একটি ভালো ময়েশ্চারাইজার কেবল ত্বককে আর্দ্রই করে না, বরং এটি দ্রুত শোষিত হয় এবং মুখে কোনো আঠালো ভাব বা চিটচিটে অনুভূতি রাখে না। বিশেষ করে সানস্ক্রিন বা মেকআপ ব্যবহারের সময় মুখ যাতে অতিরিক্ত তেলতেলে না দেখায়, সেদিকে নজর দেওয়া জরুরি। ক্রেতাদের এই চাহিদার কথা মাথায় রেখে দেশীয় স্কিনকেয়ার ব্র্যান্ডগুলো এখন স্থানীয় আবহাওয়ার উপযোগী ফর্মুলা তৈরিতে গুরুত্ব দিচ্ছে।
যেমন, দেশীয় ব্র্যান্ড রাজকন্যার লাইট ময়েশ্চারাইজারটি জেলের মতো হালকা টেক্সচারের কারণে জনপ্রিয় হচ্ছে। এতে রাইস ওয়াটার এবং লিকোরিস এক্সট্র্যাক্টের মতো এশিয়ান স্কিনকেয়ারে পরিচিত উপাদান রয়েছে। রাইস ওয়াটার ত্বক নরম ও আর্দ্র রাখতে সাহায্য করে, আর লিকোরিস ত্বক উজ্জ্বল করতে কার্যকর। মাত্র ২৯৫ টাকা মূল্যের এই বাজেট-ফ্রেন্ডলি পণ্যটি তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। মূলত, যা ত্বককে প্রয়োজনীয় আর্দ্রতা দিয়ে সারাদিন সতেজ রাখে এবং কোনো ধরনের চিটচিটে ভাব তৈরি করে না, সেটিই ঢাকার আবহাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ময়েশ্চারাইজার।

















