অপরাধ

ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক কার্যক্রম রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক কার্যক্রম সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা, উত্তাল অধিবেশন সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা, উত্তাল অধিবেশন
সব খবর

পাবনার ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মা নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় তাঁদের মৃত্যু হয়। নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার আনোয়ার মালিথা (৪০) ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনোয়ার মালিথার ছেলে সিয়ামের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই উপলক্ষে বুধবার স্ত্রী স্বপ্না খাতুনকে সঙ্গে নিয়ে ছেলের বিয়ের কেনাকাটা করতে ঈশ্বরদী পৌর শহরে আসেন আনোয়ার। কেনাকাটা শেষে সন্ধ্যায় তাঁরা মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু বাড়ি ফেরা হলো না তাঁদের। পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই স্বপ্না খাতুন মারা যান। গুরুতর আহত আনোয়ার মালিথাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।

মাত্র দুই দিন পর ছেলের বিয়ে। যে বাবা-মা বিয়ের কেনাকাটা করতে বাজারে গিয়েছিলেন, তাঁদের নিথর দেহ বাড়িতে ফিরে এসেছে। যে ঘরে বিয়ের আনন্দ আর আত্মীয়স্বজনের সমাগম হওয়ার কথা ছিল, সেই ঘরে এখন স্বজনদের আহাজারিতে শোকের মাতম চলছে। বিয়ের সব আয়োজন মুহূর্তেই এক গভীর শোকের আবহে পরিণত হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত করে আটকের জন্য চেষ্টা চলছে।