নিউ জার্সিতে শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হারের পর ব্রাজিল দলের পেনাল্টি মিস নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এই হারের দায় কার, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। পেনাল্টি মিসকারী ব্রুনো গিমারাইসের পাশাপাশি কোচ কার্লো আনচেলত্তির রণকৌশল নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। তবে এই সমালোচনার মাঝে ব্রাজিলের সেরা পারফর্মার ভিনিসিয়ুস জুনিয়র স্পষ্ট করেছেন যে, পেনাল্টি নেওয়ার জন্য তিনিও প্রস্তুত ছিলেন।
ম্যাচ শেষে ভিনিসিয়ুস বলেন, কোচ ম্যাচের আগেই ঠিক করে দেন কে পেনাল্টি নেবেন। তিনি ব্রুনোকে বেছে নিয়েছিলেন। আমার মধ্যে কোনো দম্ভ নেই বা টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কোনো বিশেষ লক্ষ্যও নেই। ব্রুনো আমার চেয়ে ভালো পেনাল্টি মারে বলেই কোচ তাকে বেছে নিয়েছিলেন। তিনি আরও যোগ করেন, অনেকে হয়তো ভাবতে পারেন আমি দায়িত্ব এড়াতে চেয়েছি, কিন্তু আমি দায়িত্ব থেকে পালানোর পাত্র নই। রিয়াল মাদ্রিদে কোচ যখন আমাকে বেছে নেন, তখন আমি পেনাল্টি নেই।
পরিসংখ্যান বলছে, ভিনিসিয়ুস ক্যারিয়ারে ১৯টি পেনাল্টির মধ্যে ১৩টিতে গোল করেছেন, যদিও জাতীয় দলের জার্সিতে ৩টির মধ্যে গোল পেয়েছেন মাত্র একটি। অন্যদিকে, ব্রুনো গিমারাইস তার ক্যারিয়ারে মাত্র তিনটি পেনাল্টি নিয়েছেন এবং সবগুলোতে গোল পেলেও ব্রাজিলের জার্সিতে আজই প্রথম পেনাল্টি শট নিলেন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি ব্যাখ্যা দিয়েছেন যে, পেনাল্টি নেওয়ার বিষয়টি টেকনিক্যাল স্টাফরা অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। তিনি জানান, নেইমার, ইগর থিয়াগো, রাফিনিয়া, ব্রুনো গিমারাইস এবং মার্তিনেল্লির মধ্যে একটি ক্রমধারা ছিল। সেই সময় মাঠে নেইমার বা অন্যান্যরা না থাকায় ব্রুনোকেই সেরা বিকল্প হিসেবে বিবেচনা করা হয়েছিল।
কারণ, এই টুর্নামেন্টে সেলেসাওদের সেরা পারফর্মার ভিনিসিয়ুস জুনিয়র বুঝিয়ে দিয়েছেন, তিনিও পেনাল্টি নিতে প্রস্তুত ছিলেন।.নিউ জার্সিতে শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে ২–১ গোলে হারের পর ভিনিসিয়ুস বলেন, ‘কোচ ম্যাচ শুরুর আগেই পেনাল্টি কে নেবেন, সেটা ঠিক করে দেন।

















