রাজনীতি

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা

প্রতিবেদক
সৌদি আরবে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সৌদি আরবে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি শেখ হাসিনাকে ধরে আনতে চাই, দেশে মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ শেখ হাসিনাকে ধরে আনতে চাই, দেশে মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ বাঁধনের ওপর হামলা প্রমাণ করে তিনি সঠিক পথে ছিলেন: তথ্য উপদেষ্টা বাঁধনের ওপর হামলা প্রমাণ করে তিনি সঠিক পথে ছিলেন: তথ্য উপদেষ্টা গণপূর্তে সুশাসন ও স্বচ্ছতা ফেরাতে জিরো টলারেন্স নীতি গণপূর্তে সুশাসন ও স্বচ্ছতা ফেরাতে জিরো টলারেন্স নীতি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তার রদবদল অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তার রদবদল রাজধানীতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাজধানীতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা গুরুদাসপুরে র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গুরুদাসপুরে র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জাতিসংঘের বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জাতিসংঘের সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু সম্পত্তি হস্তান্তর আইন: বাবা-মায়ের আজীবন ভোগদখলের অধিকার নিশ্চিত সম্পত্তি হস্তান্তর আইন: বাবা-মায়ের আজীবন ভোগদখলের অধিকার নিশ্চিত
সব খবর

আওয়ামী লীগ কোনো স্বাভাবিক রাজনৈতিক দল নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এটি একটি মাফিয়া গ্যাং। তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই।’ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশটির গণমাধ্যমে সাক্ষাৎকার ও রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াকে অত্যন্ত অপ্রত্যাশিত ও অস্বস্তিকর বলে অভিহিত করেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে ভারত সরকারের উচিত তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখা। এ বিষয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে কড়া প্রতিবাদ জানিয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আইসিটির চিফ প্রসিকিউটর নিশ্চিত করেছেন যে তার আর আপিল করার সুযোগ নেই। তাকে ফিরিয়ে এনে আদালতের রায় অনুযায়ী সাজা কার্যকর করাই সরকারের লক্ষ্য। এ সময় তিনি ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে ভারত সরকারকে সম্পর্কের উন্নয়নে পজিটিভ সিগন্যাল দেওয়ার আহ্বান জানান।

সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর বিষয়ে উপদেষ্টা বলেন, দক্ষ ও যোগ্য প্রশাসনিক জনবল নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে, এটি কোনো বিশেষ উদ্দেশ্য বা বৈষম্য সৃষ্টির জন্য নয়। নতুন বোয়িং বিমান কেনার বিষয়ে তিনি জানান, সরকার এই পেমেন্ট এককালীন না দিয়ে দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে পরিশোধ করবে। পাশাপাশি ভবিষ্যতে ইউরোপের এয়ারবাস থেকেও বিমান কেনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়কাল নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, বিগত সময়ে ভাসমান এলএনজি টার্মিনাল বা বিকল্প জ্বালানি ব্যবস্থাপনায় সুদূরপ্রসারী সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে বর্তমান সরকারকে চীনের সাথে চুক্তিসহ জরুরি পদক্ষেপ নিতে হচ্ছে। এছাড়া এল নিনো আবহাওয়ার কারণে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও বর্তমানে দেশে ইতিহাসের সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করা হচ্ছে। ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।