অর্থনীতি

সংকট কাটিয়ে সংবাদপত্র শিল্পের উত্তরণের পথনকশা কী হতে পারে?

প্রতিবেদক
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের শপথ বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার বেনজীর আমিরাতেই অবস্থান করছেন, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন মৈত্রী এক্সপ্রেস চালুর সুখবর: তারিখ ঘোষণা যেকোনো সময় মৈত্রী এক্সপ্রেস চালুর সুখবর: তারিখ ঘোষণা যেকোনো সময় আগামী চার বছরে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা আগামী চার বছরে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭১ দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭১ অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে একমত ১১ দেশ অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে একমত ১১ দেশ
সব খবর

বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সামাজিক উন্নয়নের ইতিহাসে সংবাদপত্র কেবল একটি শিল্প নয়, বরং এটি রাষ্ট্রের আয়না এবং জাতির বিবেক হিসেবে স্বীকৃত। মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তী সময়ে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও প্রশাসনিক ব্যর্থতা তুলে ধরার মাধ্যমে সংবাদপত্র দেশের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাংবাদিকতার মাধ্যমেই রাষ্ট্রের অগণিত ভুল-ত্রুটি সংশোধনের সুযোগ তৈরি হয়েছে। বিশ্বখ্যাত সাংবাদিক ওয়াল্টার লিপম্যানের মতে, সাংবাদিকতায় সত্য বলার চেয়ে উচ্চতর কোনো আইন নেই। এই দায়িত্ব পালনের জন্য সংবাদপত্রকে টিকে থাকা জরুরি।

বর্তমানে বিশ্বজুড়ে সংবাদপত্র শিল্প এক গভীর রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাব বাংলাদেশেও দৃশ্যমান। প্রযুক্তির দ্রুত বিকাশ, পাঠকের অভ্যাসের পরিবর্তন, সামাজিক যোগাযোগমাধ্যমের উত্থান এবং বিজ্ঞাপন বাজারের আমূল পরিবর্তন প্রচলিত অর্থনৈতিক কাঠামোকে এলোমেলো করে দিয়েছে। এই সংকটকে কেবল ব্যবসায়িক সমস্যা হিসেবে দেখলে ভুল হবে; এটি তথ্যের স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহিতার সঙ্গে সরাসরি যুক্ত একটি জাতীয় প্রশ্ন।

অর্থনৈতিকভাবে সংবাদপত্র শিল্প এখন চরম চাপের মুখে। নিউজপ্রিন্ট, কালি, বিদ্যুৎ ও মুদ্রণ ব্যয় ক্রমাগত বৃদ্ধির বিপরীতে বিজ্ঞাপন আয় কাঙ্ক্ষিত হারে বাড়ছে না। ইউনেস্কোর গবেষণা অনুযায়ী, গুগল ও মেটার মতো বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন বিশ্বব্যাপী ডিজিটাল বিজ্ঞাপন আয়ের প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করছে। গত এক দশকে বিশ্বের সংবাদপত্রের বিজ্ঞাপন আয় প্রায় দুই-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। মাঠপর্যায়ের সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের ব্যয় সংবাদপত্র বহন করলেও বিজ্ঞাপনের বড় অংশ চলে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে, যা তথ্য অর্থনীতির এক নতুন বাস্তবতা তৈরি করেছে।

বর্তমান যুগকে গবেষকরা ‘মনোযোগের অর্থনীতি’ বা অ্যাটেনশন ইকোনমি হিসেবে অভিহিত করছেন। তথ্যের আধিক্যের যুগে বিশ্বাসযোগ্য তথ্যের প্রতি মনোযোগ ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। রয়টার্স ইনস্টিটিউটের ২০২৬ সালের গবেষণা বলছে, বিশ্বজুড়ে সংবাদে আস্থার হার ৩৭ শতাংশে নেমে এসেছে, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। তরুণ প্রজন্মের একটি বড় অংশ এখন প্রথাগত সংবাদপত্রের বদলে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। তবে ভুয়া তথ্যের বিস্তার বাড়ায় নির্ভরযোগ্য সাংবাদিকতার প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে।

সংবাদপত্র শিল্পের আরেকটি বড় সংকট হলো দক্ষ মানবসম্পদের অভাব। কম বেতন, চাকরির অনিশ্চয়তা এবং পেশাগত নিরাপত্তাহীনতার কারণে অনেক দক্ষ সাংবাদিক পেশা পরিবর্তন করছেন। অথচ অনুসন্ধানী সাংবাদিকতা, ডেটা জার্নালিজম ও আন্তর্জাতিক মান বজায় রাখতে প্রয়োজন দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও দক্ষ জনবল। একজন সাংবাদিক যদি প্রতিনিয়ত নিজের চাকরি নিয়ে শঙ্কিত থাকেন, তবে তাঁর কাছ থেকে গভীর অনুসন্ধানী কাজ পাওয়া বাস্তবসম্মত নয়। তাই সাংবাদিকের কলম স্বাধীন রাখতে হলে তাঁদের জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক।