সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন রোগী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ এই পরিসংখ্যানের ভিত্তিতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। এছাড়া সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজার ৩৯৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বিভিন্ন বিভাগে ভর্তিকৃত রোগীদের সংখ্যা হলো—বরিশালে ১৫৩ জন, চট্টগ্রামে ১৯৮ জন, খুলনায় ২৩৫ জন, ময়মনসিংহে ৮১ জন, রংপুরে ৩৬ জন, রাজশাহীতে ৯৯ জন এবং সিলেটে ৫ জন।

















