বাংলাদেশ

আগামী চার বছরে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা

প্রতিবেদক
উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন মৈত্রী এক্সপ্রেস চালুর সুখবর: তারিখ ঘোষণা যেকোনো সময় মৈত্রী এক্সপ্রেস চালুর সুখবর: তারিখ ঘোষণা যেকোনো সময় দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭১ দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭১ অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে একমত ১১ দেশ অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে একমত ১১ দেশ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে আলোচনা ও সরকারি পদক্ষেপ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে আলোচনা ও সরকারি পদক্ষেপ ভৈরবে কাস্টমসের দুই ঘণ্টার অভিযান, রহস্য নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ভৈরবে কাস্টমসের দুই ঘণ্টার অভিযান, রহস্য নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সব খবর

দীর্ঘদিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলাকে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এই লক্ষ্য বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। জনসাধারণের যাতায়াত সহজ করার উদ্দেশ্যে এই প্রকল্পের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে ‘ঢাকা-ইলিশা’ ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারীসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দক্ষিণাঞ্চলের উন্নয়নে সমতা আনার লক্ষ্যে গত ২৭ আগস্ট থেকে এই রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছিল। বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দুটি ফেরি প্রতিদিন উভয় প্রান্ত থেকে যাতায়াত করছে, যা পাড়ি দিতে প্রায় আট ঘণ্টা সময় লাগে।

ফেরি সার্ভিস চালুর পর যাত্রী, ব্যক্তিগত গাড়ি, পিকআপ এবং পণ্যবাহী ট্রাকের ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, মানুষের আগ্রহ বিবেচনায় ফেরির সংখ্যা বাড়ানো, সেবার মান উন্নয়ন এবং যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে। এছাড়া ঢাকার চক্রাকার নৌরুট ও ওয়াটার বাস সার্ভিসকে আরও যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে যাত্রা ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে নৌপথের জনপ্রিয়তা বাড়বে এবং লোকসান কমানো সম্ভব হবে।

সড়ক সংস্কার ও নিরাপত্তা বিষয়ে মন্ত্রী বলেন, বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সেতুর আশপাশে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং নিয়মবহির্ভূত বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানুষের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে নিরাপদ ও জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।