ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও হিজরি ১৪৪৮ উদযাপন উপলক্ষে আয়োজিত এক র্যালিতে পুলিশের বাধার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মিছিলকারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
ঘটনাটি ঘটে শনিবার বেলা ১১টার দিকে। সরাইল সকালবাজার এলাকা থেকে র্যালিটি সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের দিকে অগ্রসর হচ্ছিল। তবে, শহীদ মিনারের প্রবেশপথেই পুলিশ মিছিলটি আটকে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশের বাধার মুখে র্যালিতে অংশ নেওয়া মুসল্লিরা কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। পরবর্তীতে, পুলিশের এই বাধার কারণে র্যালির সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হন আয়োজকরা।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদেরের সরকারি নম্বরে ফোন করে পুলিশের পক্ষ থেকে র্যালিতে বাধা দেওয়ার কারণ জানতে চাওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ধর্মীয় কর্মসূচিতে পুলিশের এই বাধার অভিযোগ স্থানীয় মুসল্লিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে।

















