অর্থনীতি

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি বিল বাবদ অতিরিক্ত ব্যয় ৪-৫ বিলিয়ন ডলার

প্রতিবেদক
রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনআস্থাই শেষ কথা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনআস্থাই শেষ কথা বেসরকারি ব্যাংকে নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকে নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন '১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই' সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন ‘১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই’ সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার
সব খবর

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে জ্বালানি বিল পরিশোধে সরকারকে অতিরিক্ত ৪ থেকে ৫ বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘অর্থনৈতিক পরিস্থিতি; প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সব ধরনের জ্বালানি উৎসের মধ্যে সমন্বয় সাধন এখন সরকারের অন্যতম অগ্রাধিকার, যেখানে সৌরশক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বাজেটে এ খাতে বিনিয়োগে বিভিন্ন সুবিধা রাখা হয়েছে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও জানান, সরকার জ্বালানি খাতে তিন মাসের মজুত নিশ্চিত করতে কাজ করছে। তবে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। আর্থিক খাত পুনরুদ্ধার সম্পর্কে তিনি বলেন, সরকার ইতিমধ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে এবং যারা শর্ত পূরণ করতে পারবে, তারা ঋণ সহায়তা পাবে। এক্ষেত্রে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না। এছাড়া কর-জিডিপি অনুপাত বাড়াতে অটোমেশনের ওপর জোর দিয়ে তিনি জানান, পুঁজিবাজারকে শক্তিশালী করার মাধ্যমে বিকল্প অর্থায়নের সুযোগ তৈরি করা হচ্ছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, পিআরআই চেয়ারম্যান জায়েদি সাত্তার ও সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান। হোসেন জিল্লুর রহমান অর্থনীতির সংস্কারে ‘ইকোনমিক রিফর্ম এক্সিলারেশন ইউনিট’ গঠনের প্রস্তাব দিয়ে বলেন, হয়রানি কমাতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। মাহবুবুর রহমান বর্তমানে বিনিয়োগ স্থবিরতা ও উচ্চ উৎপাদন ব্যয়ের কথা তুলে ধরেন। জায়েদি সাত্তার নীতিমালা ও বাস্তবায়নের ফারাকের সমালোচনা করেন, আর মোস্তাফিজুর রহমান মুদ্রানীতি সংস্কারের ওপর গুরুত্ব দেন।

সেমিনারের মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ২৬ শতাংশ হলেও বেসরকারি খাতে তা মাত্র ৫ শতাংশ। বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান এবং ব্যাংকার সৈয়দ মাহবুবুর রহমানও আলোচনায় অংশ নেন। তারা উচ্চ সুদহার, মুদ্রাস্ফীতি এবং বেসরকারি খাতে বিনিয়োগের প্রতিকূল পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বন্দর ও কাস্টমস সেবার মান উন্নয়নের পরামর্শ দেন।