অর্থনীতি

বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরণে সময় লাগবে: অর্থমন্ত্রী

প্রতিবেদক
ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী নকলায় অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি ভস্মীভূত, ক্ষতি ২০ লাখ টাকা নকলায় অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি ভস্মীভূত, ক্ষতি ২০ লাখ টাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী তালিকায় রদবদল আনছে এনসিপি দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী তালিকায় রদবদল আনছে এনসিপি সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব অনুমোদন সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব অনুমোদন সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী: বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় নতুন আশা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী: বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় নতুন আশা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রাতে কী করেন মালাইকা অরোরা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রাতে কী করেন মালাইকা অরোরা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনআস্থাই শেষ কথা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনআস্থাই শেষ কথা বেসরকারি ব্যাংকে নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকে নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ
সব খবর

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, বরং এটি আগের সরকারের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ডিসিসিআই অডিটোরিয়ামে ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি; প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারিখাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার সময় দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে মজুতের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। কিছু ক্ষেত্রে মজুত ১৫ থেকে ১৭ দিনেরও নিচে নেমে গিয়েছিল, যা বর্তমানে এক মাসে উন্নীত করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে তিন মাসের মজুত গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, জ্বালানি নিরাপত্তা অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে সরকার সব ধরনের সম্পদ কাজে লাগাচ্ছে। তবে পরিস্থিতির পুরোপুরি উন্নতি হতে কিছুটা সময় লাগবে এবং শিল্প খাতকেও বর্তমান বাস্তবতা বিবেচনায় রাখতে হবে।

জ্বালানি সংকটের প্রভাবে ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি স্বীকার করে আমির খসরু বলেন, এর নেতিবাচক প্রভাব খেলাপি ঋণের ওপরও পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ঋণ পুনঃতফসিল ও গ্রেস পিরিয়ডসহ একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে, যা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। যারা ব্যবসা থেকে সরে আসতে চান, তাদের জন্যও নীতিগত সুযোগ রাখা হয়েছে।

ব্যাংকিং খাতের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের ব্যালান্সশিটে কাগজে-কলমে ঋণ দেখিয়ে রাখার কোনো অর্থ নেই যদি বাস্তবে তা ফেরত পাওয়ার সম্ভাবনা না থাকে। ব্যাংকিং খাতে মানসিকতা পরিবর্তন করে প্রকৃত তারল্য তৈরির ওপর জোর দেন তিনি। এছাড়া ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য ৬০ হাজার কোটি টাকার একটি প্যাকেজ গ্রহণ করা হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, এবার কোনো রাজনৈতিক প্রভাব বা পৃষ্ঠপোষকতার সুযোগ থাকবে না এবং আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগও দেওয়া হবে না। নির্ধারিত মানদণ্ড পূরণকারী উদ্যোক্তারাই ঋণ পাবেন এবং কোনো ব্যবসায়ী বা উদ্যোক্তা বাধার সম্মুখীন হলে তা সরাসরি সরকারকে জানানোর আহ্বান জানান তিনি।