বিশ্ব

দক্ষিণ ফ্রান্সে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ে ১০ হাজারের বেশি মানুষ

প্রতিবেদক
হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে কারবালার শিক্ষা ও রাষ্ট্রীয় জীবনে ইসলামি নেতৃত্বের তাৎপর্য কারবালার শিক্ষা ও রাষ্ট্রীয় জীবনে ইসলামি নেতৃত্বের তাৎপর্য সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ কাফরুল ও ভাষানটেক থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ কাফরুল ও ভাষানটেক থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হলো নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হলো গঠনতন্ত্র নিয়ে বিতর্কে থমকে আছে বেরোবি ব্রাকসু নির্বাচন গঠনতন্ত্র নিয়ে বিতর্কে থমকে আছে বেরোবি ব্রাকসু নির্বাচন শিক্ষকদের বিদেশে উচ্চশিক্ষা: শতকোটি টাকা বকেয়া, ফিরছেন না অনেকেই শিক্ষকদের বিদেশে উচ্চশিক্ষা: শতকোটি টাকা বকেয়া, ফিরছেন না অনেকেই জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা
সব খবর

ইউরোপজুড়ে চলমান তীব্র গ্রীষ্মকালীন তাপপ্রবাহের মধ্যে দক্ষিণ ফ্রান্সে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এই দুর্যোগের কারণে ১০ হাজারের বেশি মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশে স্পেন সীমান্তসংলগ্ন পিরেনিজ পর্বতমালার পাদদেশে অবস্থিত এক ডজনেরও বেশি ছোট শহর ও গ্রাম খালি করা হয়েছে। স্থানীয় প্রিফেক্ট পিয়ের রেনো দ্য লা মোতের তথ্য অনুযায়ী, পারপিনিয়ঁ শহরের কাছে ত্রেভিয়াখ এলাকায় শুরু হওয়া এই আগুনে এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৬০০ হেক্টর বনভূমি ভস্মীভূত হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ সোমবার টিএফ১ টেলিভিশনকে বলেন, পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে নতুন করে লড়াই শুরু হয়েছে। প্রবল বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। ত্রেভিয়াখ এলাকার স্থানীয় বাসিন্দা পাত্রিস এএফপিকে জানান, আগুন তার বাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরত্বে পৌঁছে গিয়েছিল, যা ছিল অত্যন্ত আতঙ্কজনক।

এই দাবানলের প্রভাব পড়েছে বিখ্যাত সাইক্লিং প্রতিযোগিতা ‘ট্যুর দে ফ্রান্স’-এর তৃতীয় ধাপেও। প্রতিযোগিতার পরিচালক ক্রিশ্চিয়ান প্রুধোম জানান, ব্যতিক্রমী পরিস্থিতির কারণে দর্শকদের রেসের শেষ ৪০ কিলোমিটার এলাকায় না আসার অনুরোধ করা হয়েছে। স্পেনের গ্রানোলার্স শহর থেকে শুরু হয়ে ফ্রান্সের পিরেনি-ওরিয়ঁতাল অঞ্চলের লে আঁগলস পর্যন্ত ১৯৫ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ এই ধাপের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকরা বিশেষ ব্যবস্থা নিয়েছেন।

সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন ঘোষণা করেছেন যে, সাইপ্রাস ও সুইডেনে থাকা চারটি অগ্নিনির্বাপক বিমান ফ্রান্সে পাঠানো হচ্ছে। প্রতিবেশী স্পেনেও দাবানলের তাণ্ডব চলছে; সেখানে লেস গাভারেস প্রাকৃতিক সংরক্ষিত এলাকায় ২ হাজার ২০০ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে এবং কাস্তেয়োন প্রদেশের সিয়েরা দে এস্পাদান জাতীয় উদ্যান থেকে ৫০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাপমাত্রা আবারও ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বিবিসি ওয়েদারের প্রধান আবহাওয়াবিদ ম্যাট টেইলর জানিয়েছেন, বছরের এই সময়ের জন্য বর্তমান তাপপ্রবাহ অত্যন্ত অস্বাভাবিক। জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপে বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ ও দাবানলের ঝুঁকি বেড়েই চলেছে। এর আগে গত জুনে তীব্র তাপপ্রবাহের সময় ফ্রান্সে ২ হাজার ২৫ জনসহ ইউরোপের বিভিন্ন দেশে বহু মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

২৪ জুন দেশটি গড় হিসেবে ইতিহাসের সবচেয়ে উষ্ণ দিন পার করে।সেই তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত ২ হাজার ২৫ জন, বেলজিয়ামে ১ হাজার ২২২ জন এবং নেদারল্যান্ডসে প্রায় ৪৮০ জনের মৃত্যু রেকর্ড করা হয়।বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়লেও ইউরোপ সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ।