অন্যান্য

জামায়াত নেতার পিএসসহ ৬ জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা

প্রতিবেদক
নির্বাচনি প্রচারণায় মুসলিমবিদ্বেষী বক্তব্যের কঠোর নিন্দা রাশিদা তালিবের ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপিপুত্র মিন্টুর ১০ দিনের রিমান্ড আবেদন ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপিপুত্র মিন্টুর ১০ দিনের রিমান্ড আবেদন দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে ব্রেইল শিক্ষক হলেন সুনামগঞ্জের সমিরঞ্জন দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে ব্রেইল শিক্ষক হলেন সুনামগঞ্জের সমিরঞ্জন আল্লাহর আসমাউল হুসনা বা সুন্দর নামগুলোর তাৎপর্য ও গুরুত্ব আল্লাহর আসমাউল হুসনা বা সুন্দর নামগুলোর তাৎপর্য ও গুরুত্ব পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সেন্ট মার্টিনে পর্যটক বৃদ্ধি: পরিবেশের ওপর নতুন চাপ নিয়ে উদ্বেগ সেন্ট মার্টিনে পর্যটক বৃদ্ধি: পরিবেশের ওপর নতুন চাপ নিয়ে উদ্বেগ আসামে রহস্যজনক মৃত্যু জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর যুগমায়া দত্তের আসামে রহস্যজনক মৃত্যু জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর যুগমায়া দত্তের লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা: আটক ২ লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা: আটক ২ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু আজ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু আজ টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য প্রধানমন্ত্রীর টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য প্রধানমন্ত্রীর
সব খবর

চট্টগ্রামের ১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন ও তাঁর ভাই আরিফ উদ্দিনসহ মোট ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) লোহাগাড়ার পশ্চিম কলাউজান এলাকার বাসিন্দা আমির হোসেন বাদী হয়ে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ঘরবাড়ি লুটপাট, হামলা এবং হত্যার হুমকির অভিযোগ আনা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন আরমান উদ্দিন, তাঁর ভাই আরিফ উদ্দিন (৩৭), লোহাগাড়ার শওকত আলী (৪২), আদিল (৩২), আনোয়ার (২৮) ও জয়নাল আবেদীন (৩৩)। এছাড়া আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী আদনান কবির জিলান জানিয়েছেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০৬-২০০৭ সালের দিকে লোহাগাড়ায় বাদী একটি চারতলা ভবন নির্মাণ করেন। সম্প্রতি আরমান উদ্দিন ও তাঁর ভাইসহ আসামিরা সেখানে গিয়ে বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ভবনটি দখলের হুমকি দেন। গত ৩ এপ্রিল গভীর রাতে ভবনের তালা ভেঙে একটি আলমারির দোকান থেকে ১১ লাখ ৫৮ হাজার টাকার মালামাল ও ক্যাশ বাক্সে থাকা ১ লাখ ২০ হাজার টাকা লুট করা হয়। ঘটনার সময় বাদী দেশের বাইরে ছিলেন। গত ২০ আগস্ট দেশে ফিরে তিনি আপস-রফার চেষ্টা করলে আসামিরা পুনরায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।

স্থানীয় থানায় মামলা গ্রহণ না করায় বাদী আদালতের শরণাপন্ন হন বলে জানিয়েছেন। এ বিষয়ে জানতে আরমান উদ্দিনকে ফোনে পাওয়া যায়নি। অন্যদিকে, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানিয়েছেন, আদালতের আনুষ্ঠানিক চিঠির কপি হাতে পাওয়ার পর তদন্ত কার্যক্রম শুরু করা হবে।