রাজনীতি

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম

প্রতিবেদক
ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিমের মৃত্যু হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিমের মৃত্যু সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
সব খবর

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার বিভিন্ন দিক নিয়ে কঠোর সমালোচনা করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ১১টি সিটি করপোরেশন এবং ৬৩টি জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার মতে, এসব পদগুলোতে মনোনয়ন বঞ্চিত এবং নির্বাচনে পরাজিত প্রার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

সরকারের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় আসার পর থেকেই জ্বালানি তেলের সংকট শুরু হয়েছে এবং রেকর্ড পরিমাণ দাম বাড়ানো হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে গণপরিবহন, সেচ ও সারসহ বিভিন্ন খাতে। বর্তমানে গ্যাসের চাহিদার তুলনায় ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে, যার ফলে ঢাকা শহরে চুলা জ্বলছে না এবং শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। সরকার দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর অঙ্গীকার করলেও মাত্র দুই মাসের মাথায় তা বাড়িয়ে দিয়েছে। এছাড়া লোডশেডিং ও ভুতুড়ে বিলের পাশাপাশি ক্যাপাসিটি চার্জের বোঝা জনজীবনকে বিপর্যস্ত করছে। জাতীয় কমিটির সুপারিশ অগ্রাহ্য করে সংকট সৃষ্টির দায় সরকার ফ্যাসিস্ট বা অন্তর্বর্তী সরকারের ওপর চাপিয়ে দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

কৃষিখাতে সারের উচ্চমূল্য এবং স্বাস্থ্যখাতে বিশেষায়িত হাসপাতালের অভাব নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষাঙ্গন দখলের অভিযোগ তুলে তিনি জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিরোধী মতাদর্শের ওপর হামলার ঘটনা ঘটলেও কোনো বিচার করা হয়নি। নাহিদ ইসলামের দাবি, গত ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ৬৭০টির পেছনে বিএনপির সম্পৃক্ততা রয়েছে এবং এনসিপির নেতাকর্মীরাও বিভিন্ন স্থানে হামলার শিকার হয়েছেন। তিনি আরও বলেন, সরকার গণভোটের রায় প্রত্যাখ্যান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।