রাজনীতি

সংস্কারের যৌক্তিক লক্ষ্যে পৌঁছাতে সবার সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী

প্রতিবেদক
ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিমের মৃত্যু হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিমের মৃত্যু সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
সব খবর

গঠনমূলক সমালোচনা ও পরামর্শের মাধ্যমে সংস্কারের বিভিন্ন দিক পর্যালোচনা করে সরকার সঠিক পথে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘Beyond the Ballot: Between Promise and Performance—নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সংস্কারের যৌক্তিক জায়গায় পৌঁছাতে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন।

আইনমন্ত্রী আরও বলেন, সরকারের সমালোচনা করার অধিকার নাগরিকদের রয়েছে এবং এটি নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ হিসেবে রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি পালন করবে এবং সরকারের সমালোচনা করবে। সমাজে এমন সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন যেখানে মানুষ নির্ভয়ে কথা বলতে পারে। লেখক, সাংবাদিক ও কার্টুনিস্টসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মতপ্রকাশের কারণে হয়রানি বা গ্রেপ্তারের অতীত সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে বলে জানান তিনি।

আইন ও নীতিমালার বিষয়ে সরকার কোনো সিদ্ধান্তকেই চূড়ান্ত মনে করে না উল্লেখ করে মন্ত্রী জানান, বাস্তবায়নের পর সংশোধনের প্রয়োজন দেখা দিলে সরকার তা করতে উন্মুক্ত থাকবে। সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদকে সামনে রেখে মৌলিক কাঠামো অক্ষুণ্ন রেখেই সংবিধান সংস্কারের পথে সরকার এগোচ্ছে। এ প্রক্রিয়ায় বিরোধীদলসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকর ভারসাম্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করে আইনমন্ত্রী জানান, বিচার বিভাগের প্রশাসনিক কাঠামোসহ সংশ্লিষ্ট প্রস্তাবগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইন প্রণয়নে ব্যাপক পরামর্শ ও যাচাই-বাছাই করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন গঠনের ক্ষেত্রেও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে জানান তিনি। সরকারের ভুল-ত্রুটি থাকতে পারে স্বীকার করে তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সংস্কারের মাধ্যমে জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য।

সিজিএসের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, গণফোরাম সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আজ সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত 'Beyond the Ballot: Between Promise and Performance—নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।