শিক্ষা

অতিরিক্ত ফি আদায় করলে বেসরকারি প্রাথমিক স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রতিবেদক
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি রুনা খান র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি রুনা খান আজ মন্ত্রিসভায় পেশ হতে পারে নতুন পে-স্কেলের খসড়া প্রস্তাব আজ মন্ত্রিসভায় পেশ হতে পারে নতুন পে-স্কেলের খসড়া প্রস্তাব গণতান্ত্রিক আদর্শ থেকে বিচ্যুতি ও আওয়ামী লীগের আত্মোপলব্ধির সময় গণতান্ত্রিক আদর্শ থেকে বিচ্যুতি ও আওয়ামী লীগের আত্মোপলব্ধির সময় র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশি রুনা খান র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশি রুনা খান নাটোরের গুরুদাসপুরে তিন বছরের মাথায় ভেঙে ফেলা হলো ২২ লাখ টাকার স্কুল ভবন নাটোরের গুরুদাসপুরে তিন বছরের মাথায় ভেঙে ফেলা হলো ২২ লাখ টাকার স্কুল ভবন উত্তর সাইপ্রাসে ফেরি ডুবি: অন্তত ৮ জনের মৃত্যু, নিখোঁজ বহু উত্তর সাইপ্রাসে ফেরি ডুবি: অন্তত ৮ জনের মৃত্যু, নিখোঁজ বহু কোটি টাকায় নির্মিত ব্রিজ, তবুও ভরসা সেই বাঁশের সাঁকো কোটি টাকায় নির্মিত ব্রিজ, তবুও ভরসা সেই বাঁশের সাঁকো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আসল শত্রুর মোকাবিলায় খামেনির আহ্বান মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আসল শত্রুর মোকাবিলায় খামেনির আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩১ আগস্ট তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার ৭টি সহজ আমল তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার ৭টি সহজ আমল
সব খবর

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের প্রদত্ত সেবার বিপরীতে ন্যায্য ফি নিতে পারবে। তবে কোনোভাবেই অতিরিক্ত ফি আদায় করা যাবে না এবং এমনটি ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার বিকেলে রাজশাহীতে পিটিআই সভাকক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক এই দিনব্যাপী কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষার জন্য একটি নতুন নীতিমালা তৈরির কাজ চলছে। এই নীতিমালায় সরকারি ও বেসরকারি সকল প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার মানোন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষকদের জন্য খাত সংশ্লিষ্ট একটি নতুন পে-স্কেল তৈরির কাজও চলমান রয়েছে, যা সবার জন্য সন্তোষজনক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী বছরের মধ্যে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক প্রদানের পাশাপাশি কর্মমুখী শিক্ষার অংশ হিসেবে তৃতীয় ভাষা শিক্ষার ব্যবস্থাও করা হবে।

শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়ে ববি হাজ্জাজ বলেন, শুধু কাগজে ভালো রিপোর্ট নয়, বরং শিক্ষার্থীর প্রকৃত শিখনফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মানদণ্ড। তিনি জানান, বিদ্যালয়গুলোতে শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি, শেখার অগ্রগতি এবং কার্যক্রমের কার্যকারিতা সরাসরি যাচাই করা হবে। মাঠপর্যায়ের বাস্তব চিত্রের সঙ্গে দাপ্তরিক প্রতিবেদনের সামঞ্জস্য নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

দেশের আটটি বিভাগে ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও রাজশাহীর পর পর্যায়ক্রমে খুলনা, রংপুর ও ঢাকা বিভাগেও এসব কর্মশালা সম্পন্ন হবে। এর মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পরামর্শ গ্রহণ করে বিদ্যালয় মনিটরিং, কারিকুলাম সংস্কার, প্রযুক্তির ব্যবহার ও অবকাঠামো উন্নয়নের মতো প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা হবে। তিনি আরও বলেন, প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা এবং সরকারের পাঁচ বছরের অঙ্গীকার বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা পরিবারকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল হক মিলন, জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক শহীদুল ইসলাম। কর্মশালায় রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক শহীদুল ইসলাম।কর্মশালায় রাজশাহী বিভাগের সকল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্ম