শিক্ষা

৫৯ বছর বয়সে সাংবাদিকতায় স্নাতক বেলায়েত শেখ

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

পঞ্চাশ বছর বয়সে যখন অনেকে অবসরের পরিকল্পনা করেন, তখন নতুন করে বই-খাতা হাতে নিয়েছিলেন গাজীপুরের বেলায়েত শেখ। ২০১৭ সালে ৫০ বছর বয়সে নবম শ্রেণিতে ভর্তি হয়ে তিনি শিক্ষাজীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেন। দীর্ঘ এই পথচলায় তিনি এসএসসি, এইচএসসি পেরিয়ে অবশেষে ৫৯ বছর বয়সে সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে অনার্স পাস করে নিজের স্বপ্ন পূরণ করেছেন।

দীর্ঘ শিক্ষাবিরতির পর ২০১৭ সালে ঢাকার দারুল ইসলাম আলিম মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হন বেলায়েত শেখ। দুই বছর পর ২০১৯ সালে তিনি এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন। ২০২২ সালে তিনি স্টেট ইউনিভার্সিটিতে সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান।

বয়সের বড় ব্যবধান, পারিবারিক নানা দায়িত্ব এবং আর্থিক চ্যালেঞ্জ সত্ত্বেও বেলায়েত শেখ দমে যাননি। নিয়মিত ক্লাস, পড়াশোনা ও পরীক্ষায় অংশ নিয়ে শেষ পর্যন্ত তিনি অনার্সের সনদ অর্জন করেন। বেলায়েত শেখ বলেন, ‘শিক্ষার কোনো বয়স নেই। জীবনে যত বাধাই আসুক, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে স্বপ্ন পূরণ করা সম্ভব।’ যারা বয়সের কারণে পড়াশোনা থেকে দূরে আছেন, তাদের আবার শিক্ষাজীবনে ফেরার আহ্বানও জানান তিনি।

বেলায়েত শেখের এই সাফল্যে তার পরিবার, সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার শিক্ষাজীবনের এই দীর্ঘ যাত্রা নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে। ৫০ বছর বয়সে নবম শ্রেণির শিক্ষার্থী হিসেবে যে যাত্রা শুরু করেছিলেন বেলায়েত শেখ, ৫৯ বছর বয়সে এসে সেই যাত্রা তাকে পৌঁছে দিয়েছে অনার্সের মঞ্চে। তার এই অর্জন প্রমাণ করে, শিক্ষার পথে এগিয়ে যাওয়ার জন্য বয়স নয়, বরং সবচেয়ে বেশি প্রয়োজন ইচ্ছাশক্তি ও অধ্যবসায়।