শিক্ষা

নেপালি শিক্ষার্থীদের পাশে রাবি প্রশাসন, মানসিকভাবে শক্ত থাকার আহ্বান

প্রতিবেদক
দেশে এলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি স্মার্টফোন দেশে এলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি স্মার্টফোন সমাজসেবা অধিদপ্তরের চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি সমাজসেবা অধিদপ্তরের চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি জাতীয় রাজস্ব বোর্ডে রদবদল: ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি জাতীয় রাজস্ব বোর্ডে রদবদল: ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তার রদবদল তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তার রদবদল সুইজারল্যান্ডে রেভ পার্টিতে গোলাগুলি, তরুণী নিহত ও আহত ৫ সুইজারল্যান্ডে রেভ পার্টিতে গোলাগুলি, তরুণী নিহত ও আহত ৫ দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দিল না দিল্লি পুলিশ দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দিল না দিল্লি পুলিশ প্রধান শিক্ষকের দ্রুত সিদ্ধান্তে নেপালে ৯০০ শিক্ষার্থী প্রাণে বাঁচল প্রধান শিক্ষকের দ্রুত সিদ্ধান্তে নেপালে ৯০০ শিক্ষার্থী প্রাণে বাঁচল স্বাস্থ্য খাতে অনিয়ম বরদাশত নয়, প্রয়োজনে চাকরি ছাড়ুন: মন্ত্রী স্বাস্থ্য খাতে অনিয়ম বরদাশত নয়, প্রয়োজনে চাকরি ছাড়ুন: মন্ত্রী সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার তথ্য সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার তথ্য মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে ইতিবাচক সৌদি ও তুরস্ক মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে ইতিবাচক সৌদি ও তুরস্ক
সব খবর

নেপালে ভয়াবহ বন্যার প্রভাবে উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কনফারেন্স কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম শিক্ষার্থীদের মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘বি স্ট্রং, আপনারা মানসিকভাবে শক্ত থাকুন। প্রশাসনের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে তাৎক্ষণিক আমাদের জানাবেন; আপনাদের সর্বাত্মক দেখার দায়িত্ব আমাদের।’

সভার শুরুতে নেপালের বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নেপালের বর্তমান পরিস্থিতির জন্য গভীর সমবেদনা জানিয়ে উপাচার্য বলেন, কয়েক দিন ধরে নেপাল যে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তিনি সহমর্মিতা প্রকাশ করেন এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেন।

শিক্ষার্থীদের সহায়তার বিষয়ে উপাচার্য জানান, ডরমেটরি ও ‘জুলাই ৩৬’ হলে অবস্থানরত নেপালি শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নেপালে যাওয়া শিক্ষার্থীরা ফেরার পথে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা, নতুন করে কেউ দেশে যেতে ইচ্ছুক কিনা কিংবা দৈনন্দিন খরচের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা—এসব বিষয়ে প্রশাসনকে জানালে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এখানে আপনাদের অভিভাবকেরা নেই, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা আছি তারা আপনাদের সেই অভিভাবকের দায়িত্ব নিতে চাই। প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনাদের পড়াশোনা এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে কোনো সমস্যা হচ্ছে কিনা, তা আমাদের জানাবেন।’

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত প্রায় ১৫-২০ জন নেপালি শিক্ষার্থী অংশ নিয়ে তাদের বর্তমান অবস্থা ও নানা সমস্যার কথা তুলে ধরেন। সভায় বিশ্ববিদ্যালয়ের অন্য উপ-উপাচার্যবৃন্দ, প্রক্টর এবং ছাত্র উপদেষ্টা উপস্থিত ছিলেন।