বাংলাদেশ

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রতিবেদক
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না গাজীপুরের বরমী বাজারে শত বছরের ঐতিহ্যবাহী তুন্দুল রুটির স্বাদ গাজীপুরের বরমী বাজারে শত বছরের ঐতিহ্যবাহী তুন্দুল রুটির স্বাদ
সব খবর

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত পথচারী ফিরোজা বেগম (৬০) শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আজ শুক্রবার বেলা ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফিরোজা বেগম ওই এলাকার মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

এর আগে আজ সকাল পৌনে নয়টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি গাড়িতে করে ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন। তাঁর সফরসঙ্গী হিসেবে স্ত্রী নাজমা আরা বেগম এবং নিরাপত্তার দায়িত্বে পুলিশের একটি গাড়ি সঙ্গে ছিল।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গোপীনাথপুর এলাকায় গাড়িটি পৌঁছালে ফিরোজা বেগম মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তিনি হঠাৎ প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে চালক দ্রুত গাড়ির নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে গাড়িটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এই ঘটনায় ফিরোজা বেগম গুরুতর আহত হন। এ ছাড়া প্রতিমন্ত্রী আবদুল বারী ও তাঁর স্ত্রী নাজমা আরা বেগমও আহত হন।

প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম জানান, পথচারী ওই নারীকে বাঁচাতে গিয়েই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি ধানখেতে ঢুকে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওসি শাহীনুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।