রাজনীতি

ইসরায়েলি নির্বাচনের আগে তেল আবিবে নেতানিয়াহুবিরোধী বিশাল বিক্ষোভ

প্রতিবেদক
সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন এলাকায় পড়ল ধ্বংসাবশেষ সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন এলাকায় পড়ল ধ্বংসাবশেষ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগে নতুন গতির আশা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগে নতুন গতির আশা শিমগাছ রোপণ নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা শিমগাছ রোপণ নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা এল ক্লাসিকোর জন্য রিয়াল মাদ্রিদের স্কোয়াড ঘোষণা, নেই ভিনিসিয়ুসসহ চারজন এল ক্লাসিকোর জন্য রিয়াল মাদ্রিদের স্কোয়াড ঘোষণা, নেই ভিনিসিয়ুসসহ চারজন কওমি মাদ্রাসায় শিক্ষার্থী সুরক্ষা কমিটি ও হটলাইন চালুর নির্দেশ কওমি মাদ্রাসায় শিক্ষার্থী সুরক্ষা কমিটি ও হটলাইন চালুর নির্দেশ নতুন অ্যালবামে প্রকৃতির সাথে জীবনের গভীর সম্পর্ক খুঁজলেন অ্যাগনেস ওবেল নতুন অ্যালবামে প্রকৃতির সাথে জীবনের গভীর সম্পর্ক খুঁজলেন অ্যাগনেস ওবেল এইচএসসির ফল প্রকাশ হবে আগামী বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ হবে আগামী বৃহস্পতিবার ইরানের নিশানায় মার্কিন কর্মকর্তা ও নাগরিকরা, হত্যার ষড়যন্ত্র চূড়ান্ত পর্যায়ে ইরানের নিশানায় মার্কিন কর্মকর্তা ও নাগরিকরা, হত্যার ষড়যন্ত্র চূড়ান্ত পর্যায়ে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্য চেয়ে চিঠি বাংলাদেশের সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্য চেয়ে চিঠি বাংলাদেশের মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
সব খবর

ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন বাকি থাকতেই তেল আবিবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার হাজারো সাধারণ মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। অনেকেই এই নির্বাচনকে নেতানিয়াহুর নেতৃত্বের ওপর একটি গণভোট হিসেবে বিবেচনা করছেন।

বিক্ষোভটির আয়োজক ছিল ‘অক্টোবর কাউন্সিল’। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিরূপণ এবং এই বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার দাবিতে সংগঠনটি এই কর্মসূচির ডাক দেয়। হামলায় নিহত ব্যক্তিদের পরিবার এবং জিম্মি হওয়া মানুষদের স্বজনদের নিয়ে গঠিত এই সংগঠনটি ঘটনার প্রকৃত সত্য উন্মোচনের লক্ষ্যে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সমাবেশে দেশটির প্রধান চারটি বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটও ছিলেন, যিনি বর্তমানে জনসমর্থনের দিক থেকে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত। বিক্ষোভস্থলে পৌঁছালে উপস্থিত জনতা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সমাবেশ শুরুর আগেই অক্টোবর কাউন্সিল তাদের ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলে জানায়, সত্য উদ্‌ঘাটন, জবাবদিহি নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় তদন্ত কমিশন প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ তিন বছর ধরে চলে আসা তাদের আন্দোলনের এটিই চূড়ান্ত কর্মসূচি।

শনিবার বিকেলে তেল আবিবের কেন্দ্রীয় রবিন স্কয়ার থেকে হাজারো বিক্ষোভকারী একটি মিছিল নিয়ে হোস্টেজেস স্কয়ারের দিকে অগ্রসর হন। উল্লেখ্য, গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তির দাবিতে অতীতেও এই চত্বরটি সরকারবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল।

বিক্ষোভস্থলে উপস্থিত ৬৮ বছর বয়সী হাদাস ফয়েরস্টেইন এএফপিকে বলেন, গত চার বছর ধরে যারা দেশ পরিচালনা করছেন, তাদের ব্যর্থতার কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ২০২২ সালের শেষ দিকে নেতানিয়াহুর সরকার ক্ষমতায় আসার পর ইসরায়েল এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি বলে তিনি মন্তব্য করেন।