অপরাধ

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা ফিরোজা বেগমের মৃত্যু

প্রতিবেদক
সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন এলাকায় পড়ল ধ্বংসাবশেষ সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন এলাকায় পড়ল ধ্বংসাবশেষ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগে নতুন গতির আশা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগে নতুন গতির আশা শিমগাছ রোপণ নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা শিমগাছ রোপণ নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা এল ক্লাসিকোর জন্য রিয়াল মাদ্রিদের স্কোয়াড ঘোষণা, নেই ভিনিসিয়ুসসহ চারজন এল ক্লাসিকোর জন্য রিয়াল মাদ্রিদের স্কোয়াড ঘোষণা, নেই ভিনিসিয়ুসসহ চারজন ইসরায়েলি নির্বাচনের আগে তেল আবিবে নেতানিয়াহুবিরোধী বিশাল বিক্ষোভ ইসরায়েলি নির্বাচনের আগে তেল আবিবে নেতানিয়াহুবিরোধী বিশাল বিক্ষোভ কওমি মাদ্রাসায় শিক্ষার্থী সুরক্ষা কমিটি ও হটলাইন চালুর নির্দেশ কওমি মাদ্রাসায় শিক্ষার্থী সুরক্ষা কমিটি ও হটলাইন চালুর নির্দেশ নতুন অ্যালবামে প্রকৃতির সাথে জীবনের গভীর সম্পর্ক খুঁজলেন অ্যাগনেস ওবেল নতুন অ্যালবামে প্রকৃতির সাথে জীবনের গভীর সম্পর্ক খুঁজলেন অ্যাগনেস ওবেল এইচএসসির ফল প্রকাশ হবে আগামী বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ হবে আগামী বৃহস্পতিবার ইরানের নিশানায় মার্কিন কর্মকর্তা ও নাগরিকরা, হত্যার ষড়যন্ত্র চূড়ান্ত পর্যায়ে ইরানের নিশানায় মার্কিন কর্মকর্তা ও নাগরিকরা, হত্যার ষড়যন্ত্র চূড়ান্ত পর্যায়ে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্য চেয়ে চিঠি বাংলাদেশের সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্য চেয়ে চিঠি বাংলাদেশের
সব খবর

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় গুরুতর আহত ৬০ বছর বয়সী ফিরোজা বেগম মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় প্রতিমন্ত্রী নিজেও আহত হন।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আবদুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তার সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। পথিমধ্যে গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বধির বৃদ্ধা ফিরোজা বেগমকে তার গাড়ি ধাক্কা দেয়। ধাক্কার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও উপস্থিত ছিলেন।

দুর্ঘটনার পরপরই প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। অন্যদিকে, গুরুতর আহত ফিরোজা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি এবং প্রতিমন্ত্রীর আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানিয়েছেন, ফিরোজা বেগমের মরদেহ বর্তমানে হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। তার পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত আছেন এবং তাদের সঙ্গে আলোচনার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।