অপরাধ

ভৈরবে দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করে পেনশন হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রতিবেদক
যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত সংসদ ও রাজপথে বিরোধী দলের দ্বিমুখী আচরণ নিয়ে এ্যানির কঠোর সমালোচনা সংসদ ও রাজপথে বিরোধী দলের দ্বিমুখী আচরণ নিয়ে এ্যানির কঠোর সমালোচনা সরকার প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: ডা. শফিকুর রহমান সরকার প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: ডা. শফিকুর রহমান ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ১২ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে আইডিবি ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ১২ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে আইডিবি প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত মির্জাপুর দ্য মুভির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত মির্জাপুর দ্য মুভির লংমার্চ করে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হবে না: আব্দুস সালাম লংমার্চ করে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হবে না: আব্দুস সালাম বর্তমান সরকারের কাছ থেকে মুক্তি চায় মানুষ: জামায়াতে ইসলামীর আমির বর্তমান সরকারের কাছ থেকে মুক্তি চায় মানুষ: জামায়াতে ইসলামীর আমির শ্রমের মর্যাদা নিশ্চিত করা দেশের মর্যাদা রক্ষার সামিল: মাহ্দী আমিন শ্রমের মর্যাদা নিশ্চিত করা দেশের মর্যাদা রক্ষার সামিল: মাহ্দী আমিন বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম
সব খবর

কিশোরগঞ্জের ভৈরব সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক আফসানা বেগমের বিরুদ্ধে স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ের তথ্য গোপন রেখে বিধবা হিসেবে সরকারি পেনশনের টাকা উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে। ২০২২ সালের ৮ জানুয়ারি একই কলেজের অফিস সহায়ক আসাদ মিয়ার মৃত্যুর পর থেকে এই পেনশনের অর্থ উত্তোলন করে আসছেন আফসানা। তবে এই অভিযোগের বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

মৃত আসাদ মিয়ার পরিবারের সদস্যদের দাবি, আসাদের মৃত্যুর পর আফসানা পুনরায় বিয়ে করেছেন, কিন্তু সেই তথ্য গোপন রেখেই তিনি বিধবা হিসেবে পেনশনের সুবিধা নিচ্ছেন। আসাদের ভাই ও অভিযোগকারী কাউসার মাহমুদ জানান, তাদের মা অসুস্থ হওয়া সত্ত্বেও ভাইয়ের পেনশনের কোনো অর্থ তাদের দেওয়া হয়নি। কাউসার মাহমুদ এ বিষয়ে তদন্ত দাবি করে বলেন, অনিয়ম প্রমাণিত হলে সরকারি বিধি অনুযায়ী অর্থ ফেরত নেওয়া এবং আসাদের কন্যাসন্তান সাদিয়ার ভবিষ্যতের কথা বিবেচনা করা প্রয়োজন।

অন্যদিকে, সাগর আহমেদ উজ্জ্বল নামে এক ব্যক্তি নিজেকে আফসানার স্বামী হিসেবে দাবি করেছেন। সাগরের দাবি, পেনশনের টাকা উত্তোলনের সুবিধার্থেই আফসানা তাকে বিয়ের বিষয়টি গোপন রাখতে বলেছিলেন। তবে আফসানা বেগম এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ‘আমার কারও সঙ্গে বিয়ে হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।’ এদিকে আফসানার ভাই উজ্জ্বল মিয়া সাগরের বক্তব্য প্রত্যাখ্যান করে দাবি করেছেন, সাগর তার বোনকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং দ্রুতই তার বোনের সঙ্গে সাগরের সম্পর্কের অবসান ঘটানো হবে।

কলেজ কর্তৃপক্ষের ভাষ্যমতে, আসাদ মিয়ার মৃত্যুর পর আফসানা নিয়ম মেনেই পেনশন উত্তোলন করেছেন, তবে তার দ্বিতীয় বিয়ের বিষয়টি তাদের জানা ছিল না। ভৈরব সরকারি মহিলা কলেজের হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন জানান, দ্বিতীয় বিয়ের বিষয়টি সত্য হলে পেনশন সুবিধা পাওয়ার ক্ষেত্রে সরকারি বিধান রয়েছে, যা যাচাই করে দেখা প্রয়োজন। কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান জানান, বিষয়টি তার জানা নেই, তবে তিনি অফিসে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। তিনি আরও যোগ করেন, যদি পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়, তবে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

উল্লেখ্য, স্থানীয়ভাবে সাগর আহমেদ উজ্জ্বলকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হলেও স্থানীয় যুবলীগ নেতারা জানিয়েছেন, তিনি সংগঠনের কোনো পদে নেই এবং তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। এ ঘটনায় প্রকৃত সত্য উদঘাটনে এখন তদন্তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।