আজ বাংলা কাব্যাঙ্গনের অন্যতম প্রধান পুরুষ নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন। ঢাকা শহরেই তাঁর বেড়ে ওঠা। নগরের সাধারণ মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও জটিল সামাজিক নানা সংকটকে তিনি অত্যন্ত গভীরভাবে ফুটিয়ে তুলেছেন তাঁর কবিতায়।
কাব্যে জীবনের পরম সত্য ও সুন্দরকে উপস্থাপন করার সঙ্গে সঙ্গে বাঙালির অধিকার আদায় ও গৌরবময় আন্দোলন-সংগ্রামের ইতিহাসও তাঁর রচনায় বিশেষভাবে স্থান পেয়েছে। মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা এবং বাঙালির জাতীয় সংগ্রামের বিভিন্ন ঘটনাপ্রবাহ ছিল তাঁর সাহিত্য সৃষ্টির অন্যতম মূল কেন্দ্রবিন্দু।
বাংলা সাহিত্য ও কবিতায় অসামান্য এবং অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি শামসুর রাহমান লাভ করেছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক ও একুশে পদকসহ দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার ও গৌরবময় স্বীকৃতি।

















