অপরাধ

নকলায় অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি ভস্মীভূত, ক্ষতি ২০ লাখ টাকা

প্রতিবেদক
গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু, ডিসেম্বরে শেষ হচ্ছে মেয়াদ গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু, ডিসেম্বরে শেষ হচ্ছে মেয়াদ ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, বললেন ‘আমাকে দমানো সহজ নয়’ ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, বললেন ‘আমাকে দমানো সহজ নয়’ দৌলতদিয়ায় ইটে মাথা থেঁতলে নারীকে হত্যা, গ্রেপ্তার অভিযুক্ত দৌলতদিয়ায় ইটে মাথা থেঁতলে নারীকে হত্যা, গ্রেপ্তার অভিযুক্ত বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা অষ্টম, শীর্ষে কুচিং বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা অষ্টম, শীর্ষে কুচিং উদ্বোধনের আগেই বন্ধ বেতাগী পানি শোধনাগার, ভোগান্তিতে পৌরবাসী উদ্বোধনের আগেই বন্ধ বেতাগী পানি শোধনাগার, ভোগান্তিতে পৌরবাসী ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী তালিকায় রদবদল আনছে এনসিপি দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী তালিকায় রদবদল আনছে এনসিপি সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব অনুমোদন সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব অনুমোদন সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী: বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় নতুন আশা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী: বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় নতুন আশা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রাতে কী করেন মালাইকা অরোরা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রাতে কী করেন মালাইকা অরোরা
সব খবর

শেরপুরের নকলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বসতবাড়ি ও ভেতরে থাকা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের হুজুরীকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অনুসন্ধানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই গ্রামের প্রতিবন্ধী সিফাতের দুচালা ঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের উৎপত্তি হয়। মুহূর্তের মধ্যেই ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পাশের আরিফুল ইসলামের একটি হাফ-বিল্ডিং ঘরও সম্পূর্ণ ভস্মীভূত হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে শেরপুর সদর ও নালিতাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে শেরপুর সদর ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. নাসিম উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুটি লাইনের মাধ্যমে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।