অপরাধ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: পিবিআইয়ের হাতে নতুন তথ্য

প্রতিবেদক
প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্তে ৪ সদস্যের কমিটি প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্তে ৪ সদস্যের কমিটি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফয়সল আমিন ডেঙ্গুতে প্রাণ হারাল তিন বোনের বড়জন, শোকের ছায়া পরিবারে ডেঙ্গুতে প্রাণ হারাল তিন বোনের বড়জন, শোকের ছায়া পরিবারে সিরাজগঞ্জে মহাসড়কে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আরও ৩ জন গ্রেপ্তার সিরাজগঞ্জে মহাসড়কে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আরও ৩ জন গ্রেপ্তার মাত্র ১৫ মিনিটে হ্যাটট্রিক করে ৯৮৫ গোলের মাইলফলকে রোনালদো মাত্র ১৫ মিনিটে হ্যাটট্রিক করে ৯৮৫ গোলের মাইলফলকে রোনালদো নাঈমের স্পিন জাদুতে ২৪৫ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ নাঈমের স্পিন জাদুতে ২৪৫ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার তথ্যটি গুজব, জানাল জাপান বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার তথ্যটি গুজব, জানাল জাপান সেন্টমার্টিন খুললেও স্থানীয়দের কপালে দুশ্চিন্তা সেন্টমার্টিন খুললেও স্থানীয়দের কপালে দুশ্চিন্তা বার কাউন্সিলে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ ৫ আসামির বার কাউন্সিলে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ ৫ আসামির কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার রূপরেখা দিলেন ইইউ প্রধান উরসুলা কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার রূপরেখা দিলেন ইইউ প্রধান উরসুলা
সব খবর

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড় নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির জিজ্ঞাসাবাদে তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ দাবি করেছেন যে, ঘটনার দিন তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকায় তারা কথা বলছিলেন। সেই সময় কয়েকজন ব্যক্তি তাদের ধাওয়া করলে প্রাণ বাঁচাতে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ নিজে পালিয়ে যান। তবে ধাওয়াকারীরা পুলিশের লোক ছিল বলে দীপ দাবি করলেও, পিবিআই সেই তথ্যের সত্যতা যাচাই করছে।

তদন্তের অংশ হিসেবে পিবিআই দীপকে নিয়ে গত বৃহস্পতিবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে। পিবিআই কর্মকর্তাদের ভাষ্যমতে, রাজবাড়ী ঘাট এলাকাটি মাদক কারবারিদের আড্ডাস্থল হিসেবে পরিচিত। ফলে মাদক কারবারিদের ধাওয়ার মুখে পড়েই তাহসিফ নদীতে ঝাঁপ দিয়ে ডুবে গিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তদন্তকারীরা। তবে এই দাবির সত্যতা নিশ্চিত করতে দীপের দেওয়া বক্তব্যসহ অন্যান্য সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি তাহসিফের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তাও সংস্থাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই। পিবিআই সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ শুক্রবার জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলটি তাহসিফের কি না তা যাচাই করা হচ্ছে এবং এটি উত্তরখান থানায় রাখা হয়েছে। এই ঘটনায় পিবিআই নৌ পুলিশকে তদন্তে সহায়তা করছে।

উল্লেখ্য, গত বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি। এর আগের দিন সন্ধ্যায় বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে বাসা থেকে বের হওয়ার পর থেকে তাহসিফ নিখোঁজ ছিলেন।