বাংলাদেশ

গণপূর্তে সুশাসন ও স্বচ্ছতা ফেরাতে জিরো টলারেন্স নীতি

প্রতিবেদক
ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের বিশেষ অভিযান ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের বিশেষ অভিযান ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হুথিদের হামলায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ৯৯ ডলার হুথিদের হামলায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ৯৯ ডলার নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫ বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা, দাবি ব্যবসায়ী সমিতির বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা, দাবি ব্যবসায়ী সমিতির সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের ৪ প্রবাসী নিহত সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের ৪ প্রবাসী নিহত সৌদি আরবে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সৌদি আরবে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি শেখ হাসিনাকে ধরে আনতে চাই, দেশে মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ শেখ হাসিনাকে ধরে আনতে চাই, দেশে মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ বাঁধনের ওপর হামলা প্রমাণ করে তিনি সঠিক পথে ছিলেন: তথ্য উপদেষ্টা বাঁধনের ওপর হামলা প্রমাণ করে তিনি সঠিক পথে ছিলেন: তথ্য উপদেষ্টা আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
সব খবর

দেশের অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানের গতিশীল ও সময়োপযোগী নেতৃত্বে মাঠপর্যায়ের কাজের মানোন্নয়ন এবং দাপ্তরিক কার্যক্রমে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তার কঠোর ও আপসহীন অবস্থান অধিদপ্তরের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আস্থার পরিবেশ তৈরি করেছে। মাঠপর্যায়ের প্রকৌশলীরা মনে করেন, প্রধান প্রকৌশলীর দৃঢ় প্রশাসনিক দক্ষতা, কার্যকর তদারকি এবং সময়োপযোগী সিদ্ধান্তের ফলেই অধিদপ্তরের কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা বেড়েছে।

উন্নয়নমূলক কাজের গুণগত মান নিশ্চিত করা এবং সরকারি অর্থের অপচয় রোধে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছেন। বিভিন্ন প্রকল্পে অনিয়ম, চুক্তির শর্ত লঙ্ঘন কিংবা নির্ধারিত সময়ে কাজ শেষ না করার অভিযোগে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনি কঠোর ও সাহসী পদক্ষেপ নিয়েছেন। এসব পদক্ষেপের ফলে সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করার একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে। প্রধান প্রকৌশলীর সৎ নেতৃত্বে মাঠপর্যায়ের সৎ ও নিষ্ঠাবান কর্মীদের কাজের মূল্যায়ন ও স্বীকৃতির বিষয়টিও প্রাধান্য পাচ্ছে। যদিও অতীতে স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করেছে, কিন্তু তার প্রশাসনিক স্বচ্ছতা ও দৃঢ় অবস্থানের কারণে সেসব প্রচেষ্টা টেকসই হয়নি।

অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খায়রুল ইসলাম জানান, বর্তমান প্রধান প্রকৌশলী দাপ্তরিক নিয়মকানুন, সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) এবং সুশাসনের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। অনিয়মে জড়িত ঠিকাদারদের বিরুদ্ধে ডিবার ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার ফলে অধিদপ্তরে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে। অতিরিক্ত প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, প্রধান প্রকৌশলীর বিচক্ষণ সিদ্ধান্তের ফলে কাজের মান ও গতি বহুগুণ বেড়েছে। তিনি জটিল প্রকল্পের ক্ষেত্রে নির্বাহী প্রকৌশলী ও মূল্যায়ন কমিটির দাখিল করা প্রতিবেদন গভীরভাবে যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

এছাড়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন) ফিরোজ আলম বলেন, খালেকুজ্জামানের মতো একজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক কর্মকর্তার নেতৃত্বে অধিদপ্তরের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তিনি ব্যক্তিগত স্বার্থের চেয়ে রাষ্ট্রীয় স্বার্থকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন। প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান নিজে বলেন, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং প্রতিটি উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখা আমাদের দায়িত্ব। দাপ্তরিক বিধিবিধান ও প্রচলিত আইন অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করাই তার মূল লক্ষ্য।