বাংলাদেশ

মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ

প্রতিবেদক
রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ রাঙ্গামাটিতে প্রতি মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করছে ইউপিডিএফ উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক উচ্চ শুল্ক দিয়ে শিল্প রক্ষা সম্ভব নয়: এফবিসিসিআই প্রশাসক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে ৩২৭ কোটি টাকা উত্তোলন মৈত্রী এক্সপ্রেস চালুর সুখবর: তারিখ ঘোষণা যেকোনো সময় মৈত্রী এক্সপ্রেস চালুর সুখবর: তারিখ ঘোষণা যেকোনো সময় আগামী চার বছরে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা আগামী চার বছরে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭১ দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭১ অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে একমত ১১ দেশ অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে একমত ১১ দেশ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে আলোচনা ও সরকারি পদক্ষেপ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে আলোচনা ও সরকারি পদক্ষেপ ভৈরবে কাস্টমসের দুই ঘণ্টার অভিযান, রহস্য নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ভৈরবে কাস্টমসের দুই ঘণ্টার অভিযান, রহস্য নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১
সব খবর

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৪। চাঁদপুরের মতলব উত্তরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার নামে উপজেলার প্রতিটি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৫০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, একাডেমিক সুপারভাইজার ও মাধ্যমিক শিক্ষক সমিতির যোগসাজশে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে, উপজেলার ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই হারে মোট ২ লাখ ২০ হাজার ৫০০ টাকা ক্রীড়া ফি বা চাঁদা বাবদ আদায় করা হয়েছে।

এ বিষয়ে ছিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল হক পাটোয়ারী জানান, উপজেলা শিক্ষা অফিস ও একাডেমিক সুপারভাইজারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক সমিতির নেতৃত্বে এই টাকা উত্তোলন করা হয়েছে। একইভাবে ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন এবং নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফ উল্লাহ জানান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনার ভিত্তিতেই তারা রসিদ কপি দিয়ে এই টাকা পরিশোধ করেছেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অভিযোগ করেন, শিক্ষক সমিতি নিয়মিতই বিভিন্ন কর্মসূচির নামে চাঁদা নির্ধারণ করে দেয়। তাদের দাবি, গত মাসেও শিক্ষক সমাবেশের নামে প্রতিটি প্রতিষ্ঠান থেকে ২ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি সফল করার নামেও সমিতির পক্ষ থেকে চাপের মুখে তাদের চাঁদা দিতে বাধ্য করা হয়। অনেক প্রধান শিক্ষকের মতে, এই বিপুল পরিমাণ অর্থের ব্যয়ের কোনো স্বচ্ছ হিসাব বা নিয়মিত রেজুলেশন থাকে না।

অভিযোগের বিষয়ে ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুকুল আলম জানান, সব প্রধান শিক্ষকের সাথে আলোচনা করেই ফি নির্ধারণ করা হয়েছে। তবে এই টাকা কীভাবে খরচ করা হয়, তা জানতে চাইলে তিনি চাঁদপুরে অবস্থান করছেন বলে ফোন রেখে দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম জাহাঙ্গীর আলম বলেন, ছাত্রপ্রতি ১২ টাকা করে ক্রীড়া ফি ধরা হয়েছে। এর বাইরে অতিরিক্ত টাকা আদায়ের কোনো তথ্য পাওয়া গেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে এবং অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে। অন্যদিকে, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে রসিদ দিয়ে চাঁদা আদায়ের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।