বাংলাদেশ

ঢাকার আরও ৫০ মোড়ে বসবে এআই ট্রাফিক সিগন্যাল

প্রতিবেদক
ইউপি নির্বাচনে ব্যয় বাড়ছে ২৪৩ শতাংশ, মোট খরচ প্রায় তিন হাজার কোটি ইউপি নির্বাচনে ব্যয় বাড়ছে ২৪৩ শতাংশ, মোট খরচ প্রায় তিন হাজার কোটি ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল
সব খবর

রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) শাহবাগ মোড়ে এই সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

প্রশাসক জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় এই আধুনিক সিগন্যাল ব্যবস্থাটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিকভাবে ডিএসসিসির আওতাধীন আটটি গুরুত্বপূর্ণ মোড়ে এটি স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলা মোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মৎস্য ভবন, কদম ফোয়ারা, শিক্ষা ভবন ও শাহবাগ মোড়।

নতুন এই প্রযুক্তি সম্পর্কে ডিএসসিসি প্রশাসক বলেন, আধুনিক এই সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে ট্রাফিক পুলিশকে আগের মতো রোদে বা বৃষ্টিতে দাঁড়িয়ে হাতে সংকেত দিতে হবে না। এতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের কষ্ট লাঘব হবে এবং প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত হবে। আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকা মহানগরের আরও ৫০টি মোড়ে এই সিগন্যাল চালুর লক্ষ্য রয়েছে, যার মধ্যে ডিএসসিসির আওতাভুক্ত ২২টি মোড় রয়েছে।

তবে কেবল প্রযুক্তিনির্ভর সিগন্যাল দিয়ে যানজট নিরসন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আবদুস সালাম। তিনি বলেন, এর জন্য চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি। তিনি সিগন্যাল অমান্য না করা, নির্দিষ্ট লেন ব্যবহার করা, জেব্রা ক্রসিংয়ের নিয়ম মানা এবং মোড়ে অবৈধভাবে যানজট সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে প্রশাসক জানান, বারবার আইন অমান্য করলে মামলা ও জরিমানার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স বাতিল এবং গাড়ির কাগজপত্র জব্দের মতো পদক্ষেপ নেওয়া হবে।